শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
সর্বশেষ :
কালাইয়ে অভিলাষের বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন লাখটাকা মাসোহারায় চলছে আউলিয়ার রমরমাট ক‍্যাসিনো জুয়ার আসর এসএসসি-২০২৬-এ জিপিএ-৫ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল আমরা ৯৩ রাজশাহী জেলা আমান এমপিকে সাংবাদিক কায়সার হাসান’র অভিনন্দন ও শুভেচ্ছা আপত্তিকর মন্তব্যের অভিযোগে যুবক গ্রেফতার, গাছা থানায় বিএনপি-এনসিপি মুখোমুখি মেঘনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ আলহাজ্ব জসিম উদ্দিন ভূইয়া মুন্নু একজন সৎ ও নিষ্ঠাবান রাজনীতিবিদের নাম বান্দরবানে বিলাসবহুল গাড়ি সহ ৩০ হাজার পিস ইয়াবাসহ চালক আটক টেকসই বেড়িবাঁধ ও সেতুর দাবিতে ৫ কিলোমিটারজুড়ে মানববন্ধন বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে, পথচারী আহত!

কালাইয়ে অভিলাষের বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন

  • প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬




কালাইয়ে অভিলাষের বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন

একেএম ফজলুলহক, কালাই

শনিবার (৫ সেপ্টেম্ব্প কালাই উপজেলার বিভিন্ন স্থানে সংগঠনটির সদস্যরা বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ফুলের গাছের চারা রোপণ করেন।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব ফয়সাল আহমেদ এবং স্বেচ্ছাসেবী সংগঠন অভিলাষের সদস্যবৃন্দ।

রোপণ করা গাছের মধ্যে ছিল কৃষ্ণচূড়া, কাঠগোলাপ, কাঠবাদাম, জাম, জলপাই, জয়তুন, বকুলসহ বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ফুলের গাছ।

সংগঠনটির সদস্যরা জানান, পরিবেশ রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতেই তাদের এ উদ্যোগ। অভিলাষ বিশ্বাস করে—“একটি গাছ, একটি প্রাণ, একটি সুন্দর ভবিষ্যৎ।”

তারা বলেন, আজ লাগানো একটি গাছই আগামী দিনের নির্মল বাতাস ও সবুজের আশ্রয় হয়ে উঠবে। তাই পরিবেশ রক্ষায় সবাইকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান তারা।

উল্লেখ্য, ‘অভিলাষ’ একটি অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। ২০২২ সালের ২৮ মে কালাই ময়েন উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার শুরু থেকেই সংগঠনটি শিক্ষা, স্বাস্থ্যসেবা, দরিদ্র মানুষের সহায়তাসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

সংগঠনটির সদস্যদের প্রত্যাশা, ছোট ছোট মানবিক উদ্যোগের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। ‘অভিলাষ’ শুধু একটি সংগঠন নয়, বরং মানবতার এক প্রতিচ্ছবি—যা একদিন বৃহত্তর সমাজে ভালোবাসা ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেবে।

সবুজে সাজুক বাংলাদেশ, সুন্দর হোক আমাদের প্রিয় কালাইয়ের পরিবেশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews