শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
সর্বশেষ :
ধামরাইয়ের ৪০০ বছরের ঐতিহ্যবাহী যশোমাধবের রথযাত্রার আনুষ্ঠানিক সূচনা, মাসব্যাপী রথমেলা শুরু বিশ্বব্যাংকের অর্থায়নে ঘোড়াঘাট পৌরসভায় উন্নয়ন কাজের উদ্বোধন জয়পুরহাট জেলা এনসিপির আহ্বায়ক গোলাম কিবরিয়া তাপসের পদত্যাগ গৌরনদীতে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব ​মাঠে মাঠে কাদা-পানির গন্ধ, বৃষ্টি-রোদ উপেক্ষা করে বীরগঞ্জে আমন রোপণের ধুম ষড়যন্ত্র রুখে দিয়ে আলোর মুখ দেখল আফাআউস কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাত, আতঙ্কে  পর্যটকদের  ছোটাছুটি ধর্ষণ মামলায় ময়মনসিংহের অলক মৌলভীবাজারে গ্রেফতার কক্সবাজারে সপ্তম শ্রেণির ছাত্র অপহরণের অভিযোগ, নির্যাতনের পর রক্তাক্ত অবস্থায় উদ্ধার মেঘনায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ধামরাইয়ের ৪০০ বছরের ঐতিহ্যবাহী যশোমাধবের রথযাত্রার আনুষ্ঠানিক সূচনা, মাসব্যাপী রথমেলা শুরু

  • প্রকাশিত: শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ধামরাইয়ের ৪০০ বছরের ঐতিহ্যবাহী যশোমাধবের রথযাত্রার আনুষ্ঠানিক সূচনা, মাসব্যাপী রথমেলা শুরু

মো. ইমন হোসেন,ধামরাই, ঢাকা :

ঢাকার ধামরাইয়ে প্রায় ৪০০ বছরের ঐতিহ্য বহনকারী শ্রীশ্রী যশোমাধবের রথযাত্রা উৎসবের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। রথযাত্রাকে ঘিরে উপজেলার সর্বত্র উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে শুরু হয়েছে মাসব্যাপী ঐতিহ্যবাহী রথমেলা, যা আগামী উল্টো রথ পর্যন্ত চলবে। বৃহস্পতিবার বিকেলে ধামরাই পৌর এলাকার কায়েতপাড়ায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এ বছরের রথযাত্রার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। ধর্মীয় আচার-অনুষ্ঠান শেষে সুসজ্জিত ঐতিহ্যবাহী রথ টেনে উৎসবের সূচনা করেন হাজারো ভক্ত-অনুরাগী। এ সময় দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে আগত সনাতন ধর্মাবলম্বীসহ অসংখ্য দর্শনার্থীর উপস্থিতিতে পুরো ধামরাই পরিণত হয় এক মিলনমেলায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীশ্রী যশোমাধব মন্দির ও রথমেলা পরিচালনা কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) জীবন কানাই দাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রথযাত্রার উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ২০ আসনের সংসদ সদস্য মো. তমিজ উদ্দিন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুলতানা আহমেদ, জেলা পরিষদের প্রশাসক ইয়াছিন ফেরদৌস মুরাদ, ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

 

রথযাত্রা উপলক্ষে ধামরাইয়ে কয়েক দিন ধরেই ভক্ত ও দর্শনার্থীদের আগমন শুরু হয়। স্থানীয়দের পাশাপাশি দেশের বিভিন্ন জেলা থেকে আগত মানুষ ঐতিহ্যবাহী রথ টেনে ধর্মীয় অনুভূতি প্রকাশ করেন। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, ভক্তিভরে রথ টানলে এবং যশোমাধবের উদ্দেশ্যে নিবেদন করলে পুণ্য লাভ হয়। রথমেলাকে ঘিরে ধামরাইয়ের বিভিন্ন সড়ক ও মেলা প্রাঙ্গণে বসেছে শত শত অস্থায়ী দোকান। খেলনা, মাটির তৈজসপত্র, কাঠের আসবাব, মিষ্টান্ন, হস্তশিল্পসহ নানা ধরনের পণ্যের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। মেলা চলাকালে প্রতিদিন হাজারো মানুষের সমাগম হবে বলে আশা করছেন আয়োজকরা। উৎসবকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, র‍্যাব, আনসারসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। পাশাপাশি দর্শনার্থীদের নিরাপদ ও নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করতে সার্বিক প্রস্তুতি রাখা হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews