সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
সর্বশেষ :
বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স ! উল্লাপাড়ায় ইউপি নির্বাচনে আলোচনার শীর্ষে চেয়ারম্যান প্রার্থী সন্তোষ কুমার ! গাইবান্ধার পলাশবাড়ীতে রামমূর্তি নির্মাণে আলোচিত সেই হরিদাস মানি লন্ডারিং মামলায় গ্রেপ্তার ! বয়স গোপনে শিক্ষক মোঃ আঃ খালেকের একাধিক জন্মসাল! কালীগঞ্জে নগর মহাপরিকল্পনা প্রণয়ন প্রকল্পের পরামর্শকরণ সভা-২ অনুষ্ঠিত ! দীঘিনালায় বন্যাদুর্গত মানুষের পাশে ৭ বিজিবি, ত্রাণ বিতরণ ও চিকিৎসাসেবা প্রদান ! সোনাইমুড়ীতে যুবদল নেতার গাড়িতে ধাক্কা লাগাকে কেন্দ্র করে কয়েক ঘন্টা যানবাহন চলাচল বন্ধ  ! এক ব্যক্তি, তিন সরকারি নথি, তিন জন্মসাল, শিক্ষক মোঃ আঃ খালেকের বয়স নিয়ে প্রশ্ন সোনারগাঁ এ দুই আলোচিত ডাকাতি মামলার রহস্য উদঘাটন ! জয়পুরহাটে সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের দায়ে আসামির মৃত্যুদন্ডের আদেশ দিয়েছে আদালত !

সোনাইমুড়ীতে যুবদল নেতার গাড়িতে ধাক্কা লাগাকে কেন্দ্র করে কয়েক ঘন্টা যানবাহন চলাচল বন্ধ  !

  • প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬

সোনাইমুড়ীতে যুবদল নেতার গাড়িতে ধাক্কা লাগাকে কেন্দ্র করে কয়েক ঘন্টা যানবাহন চলাচল বন্ধ  !

আবুল কালাম আজাদ,চাটখিল-সোনামুড়ী,নোয়াখালী :

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমকি বাজার এলাকায় নোয়াখালী জেলা যুবদল নেতা মাহবুবুর রহমান জুয়েলের গাড়ির সঙ্গে ‘জননী পরিবহন’-এর একটি বাসের ধাক্কা লাগাকে কেন্দ্র করে বাকবিতণ্ডার সৃষ্টি হয়েছে। এর জেরে চাটখিল উপজেলার হালিমা দীঘির পাড়ে জননী পরিবহনের ৩২টি গাড়ি আটকে রাখা এবং পরিবহন সংশ্লিষ্টদের মারধরের অভিযোগ উঠেছে। গতকাল রোববার বিকেল সাড়ে ৫টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত দীর্ঘ সাড়ে ৪ ঘণ্টা গাড়িগুলো আটকে রাখায় সড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে যাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হয়। পরিবহন ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেল ৫টার দিকে সোনাইমুড়ী থানার আমকি বাজারের নিকটবর্তী স্থানে জেলা যুবদলের সহ-কোষাধ্যক্ষ মাহবুবুর রহমান জুয়েলের গাড়ির সঙ্গে জননী পরিবহনের একটি বাসের ধাক্কা লাগে । এ নিয়ে বাসের ড্রাইভার ও হেলপার ও স্থানীয় লাইনম্যানের সঙ্গে ওই যুবদল নেতার কথাকাটাকাটি ও বাকবিতণ্ডা হয়। এই ঘটনার জেরে জুয়েল তার অনুসারীদের দিয়ে বিকেল ৫টা থেকে চাটখিলের হালিমা দিঘীরপাড় এলাকায় জননী পরিবহনের অন্যান্য গাড়িগুলো আটকে দেওয়া শুরু করে। জননী পরিবহনের জেনারেল ম্যানেজার (জিএম) মাসুদ আহমেদ অভিযোগ করে বলেন, আমাদের ৩২টি গাড়ি আটকে রাখা হয়েছিল। শুধু গাড়ি আটকে রাখাই নয়, এ সময় পরিবহনের মালিক এবং একজন ড্রাইভারসহ মোট তিনজন স্টাফকে মারধর করে আহত করা হয়েছে। এই বিষয়ে যুবদল নেতা মাহবুবুর রহমান জুয়েলের সাথে কথা বললে তিনি জানান, জননী পরিবহন তার গাড়িতে ধাক্কা দিয়ে ক্ষতিগ্রস্ত করায় তাদের সাথে কথা-কাটাকাটি হয়েছে,তাদেরকে মারধর করা হয়নি। এবং বিষয়টি রাতেই সমাধান হয়ে গেছে। চাটখিল থানা পুলিশের উপ-পরিদর্শক শাহজাহান বলেন, রাত পৌনে ৯টার দিকে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায়। পুলিশ যাওয়ার পর উভয়পক্ষ বসে বিষয়টি নিজেদের মধ্যে মিটমাট (মীমাংসা) করে ফেলেন। রাত সাড়ে ৯টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews