সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স ! উল্লাপাড়ায় ইউপি নির্বাচনে আলোচনার শীর্ষে চেয়ারম্যান প্রার্থী সন্তোষ কুমার ! গাইবান্ধার পলাশবাড়ীতে রামমূর্তি নির্মাণে আলোচিত সেই হরিদাস মানি লন্ডারিং মামলায় গ্রেপ্তার ! বয়স গোপনে শিক্ষক মোঃ আঃ খালেকের একাধিক জন্মসাল! কালীগঞ্জে নগর মহাপরিকল্পনা প্রণয়ন প্রকল্পের পরামর্শকরণ সভা-২ অনুষ্ঠিত ! দীঘিনালায় বন্যাদুর্গত মানুষের পাশে ৭ বিজিবি, ত্রাণ বিতরণ ও চিকিৎসাসেবা প্রদান ! সোনাইমুড়ীতে যুবদল নেতার গাড়িতে ধাক্কা লাগাকে কেন্দ্র করে কয়েক ঘন্টা যানবাহন চলাচল বন্ধ  ! এক ব্যক্তি, তিন সরকারি নথি, তিন জন্মসাল, শিক্ষক মোঃ আঃ খালেকের বয়স নিয়ে প্রশ্ন সোনারগাঁ এ দুই আলোচিত ডাকাতি মামলার রহস্য উদঘাটন ! জয়পুরহাটে সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের দায়ে আসামির মৃত্যুদন্ডের আদেশ দিয়েছে আদালত !

দীঘিনালায় বন্যাদুর্গত মানুষের পাশে ৭ বিজিবি, ত্রাণ বিতরণ ও চিকিৎসাসেবা প্রদান !

  • প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬

দীঘিনালায় বন্যাদুর্গত মানুষের পাশে ৭ বিজিবি, ত্রাণ বিতরণ ও চিকিৎসাসেবা প্রদান !

হাসান মোর্শেদ, দীঘিনালা (খাগড়াছড়ি) :

টানা ভারী বর্ষণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার দুর্গত মানুষের দুর্ভোগ লাঘবে মানবিক সহায়তার হাত বাড়িয়েছে ৭ বিজিবি (বাবুছড়া ব্যাটালিয়ন)। সোমবার (১৩ জুলাই) বিকেলে উপজেলার মেরুং এলাকায় ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইশতিয়াক আহমেদ ইবনে রিয়াজ, এসপিপি-এর উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণসহ প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান করা হয়। ত্রাণ কার্যক্রমের অংশ হিসেবে বিজিবির সদস্যরা দুর্গম এলাকায় পৌঁছে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন।

পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান, বন্যাদুর্গত মানুষের খোঁজখবর নেওয়া এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সার্বিক ত্রাণ কার্যক্রম পরিচালনা করেন। ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইশতিয়াক আহমেদ ইবনে রিয়াজ, এসপিপি বলেন, বন্যাকবলিত মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিতে বাহিনীর সদস্যরা সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করছি।

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। স্থানীয় বাসিন্দারা জানান, দুর্যোগের এই সময়ে ৭ বিজিবির দ্রুত ত্রাণ সহায়তা ও চিকিৎসাসেবা ক্ষতিগ্রস্ত মানুষের জন্য স্বস্তি বয়ে এনেছে। তারা বাহিনীর এ মানবিক উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে অভিহিত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews