শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
শহীদ আলী মোস্তফার শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা দোয়ার অনুষ্ঠান ইজারার নামে অতিরিক্ত চাঁদা আদায়,শ্রমিক হয়রানি ও মারধরের প্রতিবাদে মানববন্ধন মেঘনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন গাছা থানার নতুন ওসি মোঃ আরিফুর রহমানকে অভিনন্দন ও শুভেচ্ছা গাইবান্ধায় বর্ণাঢ্য আয়োজনে প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত রামগঞ্জ টার্মিনালে অগ্নিকাণ্ডে জননী পরিবহনের বাস পুড়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা প্রধানমন্ত্রীর সুনামগঞ্জ সফর উপলক্ষে ‘কান্ট্রি গেমস’ আয়োজন সফল করতে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধা বোনারপাড়া রেলস্টেশনে উচ্ছেদ অভিযান, সরানো হলো শতাধিক অবৈধ স্থাপনা টেকসই পরিবহন ব্যবস্থা গড়তে প্রয়োজন  সমন্বিত পরিকল্পনা

উল্লাপাড়ায় ইউপি নির্বাচনে আলোচনার শীর্ষে চেয়ারম্যান প্রার্থী সন্তোষ কুমার !

  • প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬



উল্লাপাড়ায় ইউপি নির্বাচনে আলোচনার শীর্ষে চেয়ারম্যান প্রার্থী সন্তোষ কুমার !

নিজস্ব প্রতিনিধি , সিরাজগঞ্জ :

দলের দুঃসময়ে মাঠে ছিলেন, সুসময়েও ব্যক্তি-স্বার্থে যাননি। এমন ত্যাগের রাজনীতির কারনেই সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ১৪ নং কয়ড়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার কেন্দ্রে এসেছেন উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী সন্তোষ কুমার সরকার।দীর্ঘদিন ধরে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনকে সক্রিয় রেখেছেন তিনি। স্থানীয় নেতাকর্মীদের দাবি, রাজনৈতিক প্রতিকূল সময়ে যখন অনেকে নিষ্ক্রিয়, তখনও সন্তোষ কুমার মাঠে থেকে দলকে ঐক্যবদ্ধ রেখেছেন। ওয়ার্ডে ওয়ার্ডে নিয়মিত সাংগঠনিক সভা, মতবিনিময় এবং সামাজিক কর্মসূচির মাধ্যমে তিনি দলের ভিত্তি শক্ত করেছেন বলে জানান স্থানীয়রা। সমর্থকদের ভাষ্য, বিএনপি সরকার গঠনের পরও তিনি দলীয় পদ-পদবি বা ব্যক্তিগত সুবিধা নেওয়ার চেষ্টা করেননি। বরং নিজস্ব অর্থায়নেই দলীয় কার্যক্রম ও বিভিন্ন মানবিক উদ্যোগ চালিয়ে যাচ্ছেন। এ কারণে তৃণমূল থেকে সাধারণ মানুষ পর্যন্ত তার গ্রহণযোগ্যতা বেড়েছে। স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মতে, সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকায় সন্তোষ কুমার ইতোমধ্যে মানুষের আস্থা অর্জন করেছেন। তার নেতৃত্বে ইউনিয়নে দলীয় ঐক্যও সুদৃঢ় হয়েছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির মনোনয়ন পেলে তিনি বিপুল ভোটে জয়ী হবেন এবং ইউনিয়নের উন্নয়ন ও জনসেবায় বড় ভূমিকা রাখবেন—এমনটাই প্রত্যাশা কয়ড়া ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও তৃণমূল নেতাকর্মীদের। এ বিষয়ে সন্তোষ কুমার সরকার বলেন, “দলের চরম দুর্দিনে নিজ অর্থায়নে সব দলীয় কর্মসূচি বাস্তবায়ন করেছি। সরকার গঠনের পরও ভাগ-বাটোয়ারার রাজনীতিতে জড়াইনি। এখনো নিজস্ব অর্থায়নে সামাজিক, সাংগঠনিক ও মানবিক কাজ চালিয়ে যাচ্ছি।” তিনি বলেন, “দলের জন্য আমার দীর্ঘদিনের ত্যাগ ও শ্রম আছে। সবসময় ন্যায়ের পক্ষে ছিলাম। সাধারণ মানুষের ভালোবাসা পেয়েছি। দলের নীতি-নির্ধারকরা বিষয়টি বিবেচনা করলে কয়ড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন পাব বলে আশাবাদী।” এ সময় তিনি সবার মতামতকে গুরুত্ব দিয়ে সবাইকে সঙ্গে নিয়ে একটি সুশাসনভিত্তিক, দুর্নীতিমুক্ত ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews