মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
চাটখিলে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন নওগাঁ জেলা টেলিভিশন অ্যাসোসিয়েশনের ১৩ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন  ! গাইবান্ধায় সহস্রাধিক মানুষের অংশগ্রহণে বন্যা-পূর্বপ্রস্তুতির মহড়া অনুষ্ঠিত ! বিদ্যালয়ের ৮ শতক জমি উদ্ধারে জেলা প্রশাসকের হস্তক্ষেপ চাইলেন প্রধান শিক্ষক গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম ! হুতুম পেঁচা কক্সবাজারে  পাহাড়  ধসে ১০ জনের মৃত্যু  ! অপহরণ ও চাঁদাবাজির মামলায় এনসিপির কেন্দ্রীয় নেতা সহ ৫ জন কারাগারে ! কক্সবাজারে ১ লাখ ১০ হাজার ইয়াবাসহ শিল্পীর স্ত্রী  আটক মিম হত্যার বিচার দাবিতে মেঘনায় উত্তাল জনতা  !

হুতুম পেঁচা

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

হুতুম পেঁচা

রাহেলা আক্তার 

 

 

হুতুম পেঁচার রাত বিচরণ নিশাচর এক পাখি

মাঝে মধ্যে দিনে তারে গাছের ঝোঁপে দেখি।

বাঁশের ঝাড়ে হুতুম পেঁচা চোখ দুটো তার বড়,

মুরগির ছানা দেখে তারে করলো মানুষ জড়ো।

“মা” মুরগিটা উড়াল দিলো ছানা বাঁচার তরে

ঘাপটি মেরে বসে পেঁচা বুমবুম,হুদহুদ করে।

পেঁচা বলে ওরে মুরগী পাচ্ছিস কেনো ভয়,

মাছ যে আমার প্রিয় খাবার মুরগির ছানা নয়।

ছানা আমার কাঁপছে ভয়ে দেখতে তুই আস্ত ভুত

বাছা আমার হারিয়ে গেল দুঃখে করি হুদহুদ।

“মা” মুরগিরটা হেসে বলে দুঃখ কিসের তোমার ?

বাছা মোরা খুঁজে দেব মনিব আছে আমার।

মাছের বাপে গিলে খেল আমার প্রাণ বাছাধন,

মাছকে শিকার ধরি এখন লাগেনা মানুষ জন।

 

 

সোনাগাজী, ফেনী।

০১৮৩০১৯৪৩৪৯

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews