1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
কুমিল্লায় বশির হত্যা মামলার আসামি তাহের আটক! - দৈনিক ভোরের আওয়াজ
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
সর্বশেষ :
কক্সবাজারের নবগঠিত মাতামুহুরি উপজেলার উপজেলা কমপ্লেক্স ভবন সহ অন্যান্য ভবনের জায়গা পরিদর্শনে আসেন কক্সবাজারের জেলা প্রশাসক আবদুল মান্নান। ক্ষেতলালে সড়কে খড় শুকানোর দায়ে মোবাইল কোর্ট,২ জনকে জরিমানা! ঢাকা শহরের পরিবেশ দূষণ ও উত্তরণের উপায়। কুমিল্লায় বশির হত্যা মামলার আসামি তাহের আটক! একসঙ্গে ছয় নবজাতকের মৃত্যু: চিকিৎসা ব্যবস্থার জবাবদিহির সংকট! হাটহাজারীতে অবৈধ দখলে বিপন্ন হাজারী খাল! বাউফলে ডিবি পরিচয়ে সাংবাদিকের বাবার ৭৬ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র, থানায় জিডি!  কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবির অভিযানে ১কোটি ১৩লক্ষ ৮০হাজার টাকা মুল্যের মাদক ও চোরা চালানিপণ্য জব্দ।  গত ১০ দিনে তারাগঞ্জে ৬ জনের অস্বাভাবিক মৃত্যু! গোসাইরহাটের নাগেরপাড়া দুস্থদের মাঝে আর্থিক সহায়তা! 

কুমিল্লায় বশির হত্যা মামলার আসামি তাহের আটক!

মাহবুবুর রহমান মিয়াজী,কুমিল্লা :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ জুন, ২০২৬

কুমিল্লায় বশির হত্যা মামলার আসামি তাহের আটক!

কুমিল্লার চৌদ্দগ্রামে মাদক বিরোধের জেরে নিহত রাজমিস্ত্রী বশির উদ্দিন হত্যা মামলার আসামি আবু তাহেরকে (৪৫) আটক করেছে পুলিশ।সোমবার (১ জুন) রাতে চৌদ্দগ্রাম পৌর সদরের রামরায়গ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফ হোসাইন। ধৃত আবু তাহের চৌদ্দগ্রাম পৌরসভার রামরায়গ্রামের মৃত আবদুল বারেক মিয়ার ছেলে। তার বিরুদ্ধে হত্যা মামলা ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। নিহত বশির পৌরসভার ৭নং ওয়ার্ডের বৈদ্দেরখিল গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে।জানা যায়, গত ২১ এপ্রিল রাতে পৌর এলাকার বৈদ্দেরখিল গ্রামে মাদক বিরোধকে কেন্দ্র করে স্থানীয় আব্দুল বারেকের ছেলে আবু রশিদ ও একই এলাকার মানিক মিয়ার ছেলে নাদিরের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় নাদিরের পক্ষের লোকজন আবু রশিদকে কুপিয়ে রক্তাক্ত করে এবং আবু রশিদের লোকজন বশিরকে কুপিয়ে রক্তাক্ত করে। গুরুতর আহত অবস্থায় বশির ও আবু রশিদকে স্থানীয়রা উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের অবস্থার অবনতি ঘটলে দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়।দীর্ঘ চিকিৎসা শেষে (২৭ এপ্রিল) রাতে বশির ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করে। নিহত বশিরের স্ত্রী বাদী হয়ে আবু তাহেরসহ ৫ জনকে আসামি করে চৌদ্দগ্রাম থানায় মামলা দায়ের করে।চৌদ্দগ্রাম মডেল অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানার এসআই আবুল কালাম অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক আসামির বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট