রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুলের অফিস সহকারী ও দপ্তরীর মৃত্যু মনোহরদীতে ৬০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার কবিতা /দুর্ভিক্ষের অবসান/ লায়ন মোঃ গনি মিয়া বাবুল ঘোড়াঘাটে শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক ও বাইসাইকেল বিতরণ সিলেটের সীমান্ত পথে আসছে ভারতীয় পণ্য, নেপথ্যে লালপুর নৌ-পুলিশের আইসি বিভিন্ন স্থানে প্রকাশ্যে মাদক বিক্রির অভিযোগ মাদকবিরোধী কমিটির কালীগঞ্জে শ্বশুরকে করে মাদকাসক্ত জামাতার থানায় গিয়ে দায় স্বীকার! কথিত মানববন্ধনকে ‘বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত’ দাবি কালীগঞ্জ বিএনপির চাটখিলে হিরাপুর কমিউনিটি ক্লিনিকে নৈশ চুরি: আইপিএস ও ওষুধ সাবাড়! বাউফলে বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে সংবর্ধনা, ক্রেস্ট ও ৫০ হাজার টাকা উপহার

ভুয়া সাংবাদিকের দৌরাত্ম্য দা নিউজ ফেসবুক পেজ সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে সাংবাদিক পারুল আক্তারকে হেনস্তার অভিযোগ

  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬



ভুয়া সাংবাদিকের দৌরাত্ম্য দা নিউজ ফেসবুক পেজ সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে সাংবাদিক পারুল আক্তারকে হেনস্তার অভিযোগ

দৈনিক ভোরের কথা-এর সাংবাদিক পারুল আক্তারকে হেনস্তার অভিযোগ উঠেছে দুই তথাকথিত সাংবাদিকের বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তি দা নিউজ নামের একটি ফেসবুক পেজের সঙ্গে যুক্ত এবং নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে অসদাচরণ করেছেন বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি কোনো স্বীকৃত গণমাধ্যম বা নিবন্ধিত প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত নন। তবুও তিনি সাংবাদিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন স্থানে প্রভাব বিস্তারের চেষ্টা করে আসছেন। এ ধরনের কর্মকাণ্ডে প্রকৃত সাংবাদিকদের পেশাগত মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী সাংবাদিক পারুল আক্তার জানান, পেশাগত দায়িত্ব পালনকালে তিনি এই অপ্রত্যাশিত হেনস্তার শিকার হন, যা অত্যন্ত নিন্দনীয় এবং উদ্বেগজনক।
এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ বিরাজ করছে। তাদের ভাষ্য, ভুয়া ও নিবন্ধনহীন ব্যক্তিরা সাংবাদিকতার নাম ব্যবহার করে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং প্রকৃত সাংবাদিকদের নিরাপত্তা ও সম্মানকে হুমকির মুখে ফেলছে।
অভিযোগ রয়েছে,দা নিউজ সংশ্লিষ্ট ওই ব্যক্তিদের ইউটিউবার পরিচয়ে গলায় প্রেসকার্ড ঝুলিয়ে বিভিন্ন স্থানে সাংবাদিক সেজে ঘোরাফেরা করেন এবং মূলধারার সাংবাদিকদের হেনস্তা করে মব সৃষ্টি করছেন।
এ বিষয়ে সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী, ডিএফপি (ডিপার্টমেন্ট অব ফিল্মস অ্যান্ড পাবলিকেশনস) অন্তর্ভুক্ত প্রিন্ট, আইপিটিভি ও স্যাটেলাইট গণমাধ্যমের সাংবাদিক ছাড়া অন্য কেউ প্রেসকার্ড ব্যবহার করতে পারেন না।
সাংবাদিক নেতৃবৃন্দ দ্রুত এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
সাংবাদিকদের নিরাপত্তা এখন বড় প্রশ্ন
বিশেষজ্ঞদের মতে, এ ধরনের ঘটনা বন্ধে কঠোর নজরদারি, ভুয়া পরিচয় ব্যবহারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews