1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
টিকিট বিক্রির নামে প্রতারণার অভিযোগ, থানায় মামলা,সংখা ২২ - দৈনিক ভোরের আওয়াজ
বুধবার, ১৩ মে ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
সর্বশেষ :
লক্ষ্মীপুরে কৃষকদের GAP সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত। আড়াইহাজারে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বিএনপি নেতা । তিন দশক ধরে বঞ্চিত ইরাক-কুয়েত প্রত্যাগতরা: ১০ দফা দাবিতে সোচ্চার বাংলাদেশ কল্যাণ সমিতি জয়পুরহাটে ইজি ফ্যাশানের শোরুম উদ্বোধন । শেরপুরের শ্রীবরদী  উপজেলার গোসাইপুর ইউনিয়ন  সেতুর অর্ধেক অংশ ভেঙে যাওয়ায় দীর্ঘদিন ধরে চরম ভোগান্তিতে! লক্ষ্মীপুরে কৃষকদের GAP সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত। সিলেট জুড়ে হাওরপাড়ের কৃষকের মাঝে এখন হাহাকার ও দীর্ঘশাস ! মডেল মসজিদটি শুধু নামাজ আদায়ের জন্য নয়, বরং ইসলামিক শিক্ষা, সাংস্কৃতিক কার্যক্রম ও সামাজিক মূল্যবোধ বিকাশের কেন্দ্র- এটিএম কামরুল ইসলাম অর্থনীতি পুনরুদ্ধারে আগামী ২ বছর সামাজিক স্থিতিশীলতা জরুরি : তথ্যমন্ত্রী মেঘনায় পৃথক অভিযানে গাঁজা ও ভারতীয় চোরাই মালসহ দুই গাড়ি আটক !

টিকিট বিক্রির নামে প্রতারণার অভিযোগ, থানায় মামলা,সংখা ২২

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬

টিকিট বিক্রির নামে প্রতারণার অভিযোগ, একাধিক এজেন্সির বিরুদ্ধে থানায় মামলা,সংখা ২২।

রাজধানীতে বিমান টিকিট বিক্রির আড়ালে প্রতারণার একটি অভিযোগ সামনে এসেছে। ভুক্তভোগী এক গ্রাহক জানিয়েছেন, ২০২৫ সালের আগস্ট মাসে একটি ট্রাভেল এজেন্সির সঙ্গে চুক্তি করে তিনি বিভিন্ন এজেন্সির টিকিট বিক্রির কাজ শুরু করেন। চুক্তি অনুযায়ী, নির্দিষ্ট সময়ের মধ্যে টিকিটের অর্থ পরিশোধের কথা থাকলেও অভিযুক্ত এজেন্সি তা পরিশোধ করেনি বলে অভিযোগ উঠেছে।
লিখিত অভিযোগে বলা হয়, গত ২৫ আগস্ট থেকে ৩১ অক্টোবর পর্যন্ত অনলাইন প্ল্যাটফর্ম ও ওঅঞঅ অনুমোদিত ব্যবহার মাধ্যমে বিভিন্ন এয়ারলাইন্সের টিকিট ইস্যু করে দেশের বিভিন্ন ট্রাভেল এজেন্সি ও গ্রাহকের কাছে বিক্রি করা হয়। কিš‘ সংশ্লিষ্ট এজেন্সি পরবর্তীতে টিকিটের বিপরীতে প্রাপ্ত অর্থ পরিশোধ না করে কার্যক্রম বন্ধ করে দেয়।
ভুক্তভোগীর দাবি, এজেন্সির পক্ষ থেকে দেওয়া একাধিক চেক ব্যাংকে জমা দিলে তা প্রত্যাখ্যাত হয়। ব্যাংক সূত্রে জানানো হয়, চেক প্রদানকারীর অ্যাকাউন্টে পর্যাপ্ত অর্থ নেই এবং ব্যাংক হিসাবের সঙ্গে প্রদত্ত তথ্যের অসঙ্গতি রয়েছে।
অভিযোগে আরও বলা হয়, পরবর্তীতে এজেন্সির মালিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সময়ক্ষেপণ করেন এবং শেষ পর্যন্ত অর্থ পরিশোধে ব্যর্থ হন। এতে করে ভুক্তভোগী আর্থিকভাবে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হন।
ঘটনার প্রেক্ষিতে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে বলে জানা গেছে। অভিযোগে একাধিক ব্যক্তি ও ট্রাভেল এজেন্সির নাম উল্লেখ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে কোটি টাকার প্রতারণার অভিযোগ আনা হয়েছে।
পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট