বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
সর্বশেষ :
কুষ্টিয়া পৌরবাসী অসহায় এক পৌর কর্মকর্তার কাছে কুষ্টিয়ায় কৃষকদল নেতা সুমনের বিরুদ্ধে ব্যবসায়ীর ২০ কোটি টাকার মানহানির লিগ্যাল নোটিশ ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছর,বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেন্দিগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি আউটসোর্সিং কর্মীদের জাতীয় পে-স্কেলের সাথে সামঞ্জস্য রেখে স্থায়ী নীতিমালার দাবি ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতির সঙ্গে ‘দৈনিক মুন্সিগঞ্জের বার্তার’ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ চা-বাগান ও ঐতিহ্যবাহী আমগাছ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন গ্রীনম্যান অ্যাওয়ার্ড পেলেন তিন প্রতিষ্ঠান ও চার বিশিষ্ট নাগরিক বিদায় নিলেন নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল হক

দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬




খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ শুরু হয়েছে।শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ১০টা থেকে গণিত বিষয়ের মাধ্যমে এ পরীক্ষা শুরু হয়।
উপজেলার মোট ১৩৩টি সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৭০৯ জন শিক্ষার্থীর পরীক্ষায় অংশগ্রহণের কথা থাকলেও প্রথম দিনের পরীক্ষায় অংশ নেয় ৫২৬ জন। ফলে অনুপস্থিতির হার তুলনামূলকভাবে বেশি লক্ষ্য করা গেছে।
দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সচিব ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনুপ চন্দ্র দাস জানান, দীর্ঘ প্রায় চার মাস পর পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় উপস্থিতি কিছুটা কম হলেও শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো। তিনি আশা প্রকাশ করেন, অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ভালো ফলাফল করবে।
উপজেলার ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কনিকা খীশা বলেন, নির্ধারিত নির্দেশনা মেনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণ করা হচ্ছে এবং সার্বিক পরিস্থিতি সন্তোষজনক রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews