1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
কালীগঞ্জে যুব উন্নয়ন ও সমাজ কল্যাণ সংস্থার ঈদ উপহার বিতরণ - দৈনিক ভোরের আওয়াজ
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
সর্বশেষ :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ স্ট্রোক আক্রান্ত মুক্তিযোদ্ধার জমি দখলের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কালীগঞ্জে যুব উন্নয়ন ও সমাজ কল্যাণ সংস্থার ঈদ উপহার বিতরণ দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানে ১৩৮ টুকরা অবৈধ কাঠ জব্দ বিনোদপুর ইউনিয়নবাসীকে চেয়ারম্যান প্রার্থী ফারুক সরদারের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা অবশেষে জমে ওঠেছে ঈদের বাজার শরীয়তপুর পৌরসভার মেয়র পদে আরিফুজ্জামান মোল্লা ব্যাপক আলোচনায় তেজগাঁও ২৬ নং ওয়ার্ড যুবদলের ইফতার বিতরণ কালিহাতীতে বাংলাদেশ খেলাফত মজলিসের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জ ঘিওরে  ঈদুল ফিতর উপলক্ষে  নালী  ইউনিয়নে  ভিজিএফ এর চাল বিতরণ                     

কালীগঞ্জে যুব উন্নয়ন ও সমাজ কল্যাণ সংস্থার ঈদ উপহার বিতরণ

মো. আল-আমিন দেওয়ান,কালীগঞ্জ (গাজীপুর)
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

গাজীপুরের কালীগঞ্জে চৌড়া আগুনিয়া বাড়ী যুব উন্নয়ন ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে স্থাণীয় পাঁচশত অসহায়, গরীব ও দুঃখী মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) বিকালে কালীগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ড চৌড়া আগুনিয়া বাড়ী যুব উন্নয়ন ও সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ে প্রধান
উপদেষ্টা মো. মোশারফ হোসেন মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা সহকরী কমিশনার (ভূমি) জাকিয়া সরয়ার লিমা। সংস্থার সাধারণ সম্পাদক মো. আবু হারিজ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাবেক কাউন্সিলর মো. রুহুল
আমিন মোল্লা, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুদুর রহমান। এ সময় অন্যান্যের মাঝে কালীগঞ্জ উপজেলা জাসাসের আহবায়ক মো. পনির খন্দকার, সদস্য সচিব শাহাদাত হোসেন মিঠু, যুগ্ম আহবায়ক মো. বাদল ফকির, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. মিলটন, কালীগঞ্জ পৌর জাসাসের ভারপ্রাপ্ত আহবায়ক লিটন বাউল, ওয়ার্ড
যুবদলের সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন , সাংগঠনিক সম্পাদক মো. সাত্তার মিয়া সহ স্থাণীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি ঈদ উপহার বিতরণকালে বলেন, যুব সমাজ দেশের প্রাণ। চৌড়া আগুনিয়া বাড়ী যুব উন্নয়ন ও সমাজ কল্যাণ সংস্থা আজ পাঁচশত অসহায়, গরীব ও দুঃখী মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করে দৃষ্টান্ত স্থাপন করেছে। এ সংস্থা আগামী দিন দেশের সার্বিক উন্নয়নে বলিষ্ট ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা করেন। সভায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও মরহুম আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও প্রধানমন্ত্রী তারেক রহমান ও গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনাসহ বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও মুক্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট