1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
জামালপুরে অবৈধভাবে বিএসটিআই মানচিহ্ন ব্যবহার: কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা - দৈনিক ভোরের আওয়াজ
রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
কুমিল্লায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে মেঘনায় বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল।  সঠিক নিয়মে যাকাত প্রদানই কোরবানির শিক্ষা।  মাদকমুক্ত সমাজ গঠনে আমাদের করণীয় পঞ্চগড়ের দেবীগঞ্জে বিদেশি মদের চালান উদ্ধার, আটক বাবা-ছেলে!  জয়পুরহাটে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে ৪৯৬ ঈদগাহ ময়দানে ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত!  ঈদুল আজহা পারস্পরিক সৌহার্দ্যতা ও ভাতৃত্ববোধ জাগ্রত করে।  শরীয়তপুরের কেন্দ্রীয় ঈদগাহে ধর্মপ্রাণ মুসল্লিদের সঙ্গে ঈদের নামাজ আদায় করেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম!  পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন ফকির মোখলেছুর রহমান বাবু শাহ্!  সরকারিভাবে দুস্থদের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ পাওয়া যায়! 

জামালপুরে অবৈধভাবে বিএসটিআই মানচিহ্ন ব্যবহার: কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা

শাকিল নবাবী :
  • প্রকাশিত: রবিবার, ১ মার্চ, ২০২৬
জামালপুর সদর উপজেলার কৌডোলা শাহবাজপুর এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে পণ্য উৎপাদন ও বাজারজাতের অভিযোগে একটি কারখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
অভিযানে জানা যায়, “সরকার ফুড ও বেভারেজ লিমিটেড” নামক প্রতিষ্ঠানটি পণ্যের মোড়কে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর মানচিহ্ন এবং ভুয়া কিউআর কোড ব্যবহার করে বিভিন্ন পণ্য বিক্রয়, বিতরণ ও বাজারজাত করে আসছিল। এছাড়া কারখানাটিতে কোনো ল্যাবরেটরি ও ল্যাব সহকারী না থাকায় উৎপাদিত পণ্যের গুণগত মান যাচাই ছাড়াই বাজারে সরবরাহ করা হচ্ছিল বলে অভিযোগ পাওয়া গেছে।একই সঙ্গে সয়াবিন তেলের বোতলে সয়াবিনের পরিবর্তে পাম অলিন ব্যবহার করার অভিযোগ রয়েছে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী রাহাত সরকারের বিরুদ্ধে।বৃহস্পতিবার দুপুরে কারখানাটিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হায়দার। এসময় কারখানার মালিক রাহাত সরকারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ৬ ড্রাম সয়াবিন তেলসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট