শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত মাদকবিরোধী সুধী সমাবেশ অনুষ্ঠি ত বালিয়াডাঙ্গীতে আইনশৃঙ্খলা, সন্ত্রাস নাশকতা, চোরাচালান প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত বাউফলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত কুষ্টিয়া পৌরবাসী অসহায় এক পৌর কর্মকর্তার কাছে কুষ্টিয়ায় কৃষকদল নেতা সুমনের বিরুদ্ধে ব্যবসায়ীর ২০ কোটি টাকার মানহানির লিগ্যাল নোটিশ ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছর,বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেন্দিগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি আউটসোর্সিং কর্মীদের জাতীয় পে-স্কেলের সাথে সামঞ্জস্য রেখে স্থায়ী নীতিমালার দাবি ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত

টোল বৃদ্ধির প্রস্তাবে ক্ষুব্ধ ব্যবসায়ীরা: নগরকুমারী হাটে মানববন্ধন

  • প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬



বোদার ঐতিহ্যবাহী নগরকুমারী হাটে গরু-ছাগলের নতুন টোল রেট বৃদ্ধির প্রস্তাবকে ঘিরে ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে। প্রস্তাবিত এই বৃদ্ধি বাস্তবায়ন না করার দাবিতে হাট প্রাঙ্গণে মানববন্ধনের আয়োজন করেন স্থানীয় গরু ব্যবসায়ী, বিক্রেতা ও সর্বস্তরের জনগণ।
মানববন্ধনে অংশ নেওয়া ব্যবসায়ীরা জানান, হাটের টোল বাড়ানো হলে তাদের ব্যবসা পরিচালনা করা কঠিন হয়ে পড়বে। বর্তমান বাজার পরিস্থিতিতে খরচের চাপ এমনিতেই বেশি, তার ওপর অতিরিক্ত টোল আরোপ হলে লাভের পরিবর্তে লোকসানের আশঙ্কাই বাড়বে।
স্থানীয় ব্যবসায়ীদের পাশাপাশি দূর-দূরান্ত থেকে আসা ক্রেতা-বিক্রেতারাও উদ্বেগ প্রকাশ করেন। তাঁদের ভাষ্য, বোদার এই হাটে ঢাকা ও দক্ষিণাঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ীরা গরু কিনতে আসেন। টোল বৃদ্ধি পেলে অনেকে বিকল্প হাটের দিকে ঝুঁকতে পারেন, ফলে এখানকার বেচাকেনা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হবে স্থানীয় অর্থনীতিও।
ছোট ও প্রান্তিক ব্যবসায়ীরা বলেন, বাড়ির পাশে হাট থাকলেও যদি খরচ সামলানো না যায়, তাহলে ব্যবসা টিকিয়ে রাখা দুষ্কর হয়ে উঠবে। তাই টোল বৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।
মানববন্ধনে বক্তারা দাবি করেন, হাট যেন সাধারণ ব্যবসায়ী ও ক্রেতাদের জন্য সহনীয় থাকে। তাঁদের মতে, অতিরিক্ত চাপ না বাড়িয়ে বরং হাট ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও সহনশীল নীতি গ্রহণ করা জরুরি।আয়োজনে অংশ নেন সকল গরু ব্যবসায়ী, বিক্রেতা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। মানববন্ধন শেষে প্রশাসনের কাছে লিখিত দাবি উপস্থাপনের কথাও জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews