শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত মাদকবিরোধী সুধী সমাবেশ অনুষ্ঠি ত বালিয়াডাঙ্গীতে আইনশৃঙ্খলা, সন্ত্রাস নাশকতা, চোরাচালান প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত বাউফলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত কুষ্টিয়া পৌরবাসী অসহায় এক পৌর কর্মকর্তার কাছে কুষ্টিয়ায় কৃষকদল নেতা সুমনের বিরুদ্ধে ব্যবসায়ীর ২০ কোটি টাকার মানহানির লিগ্যাল নোটিশ ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছর,বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেন্দিগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি আউটসোর্সিং কর্মীদের জাতীয় পে-স্কেলের সাথে সামঞ্জস্য রেখে স্থায়ী নীতিমালার দাবি ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত

তারাগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতির  ইলেকট্রিশিয়ানের  ৩ দিন পর লাশ  উদ্ধার  

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬



রংপুরের তারাগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ইলেকট্রিশিয়ান মনজুরুল ইসলাম (৪৫) নামের  নিখোঁজের ৩ দিন পর  আলু ক্ষেত থেকে লাশ  উদ্ধার করেছে থানা  পুলিশ।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২ টার সময় এ লাশ উদ্ধার করা হয়।উপজেলার কুর্শা ইউনিয়নের রামপুরা পীরের মাজারের কাছে আলু ক্ষেতে নরম মাটি দেখতে পায় এলাকার লোকজন। পরে সন্দেহ হলে তারাগঞ্জ থানা পুলিশকে খবর দেয়।
এরপর সেখানে থানা পুলিশ গেলে সেই আলু ক্ষেতের নরম জায়গাটি খুঁড়ে লাশ দেখতে পায়। সেখান থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ সদস্যরা।
এর আগে বৃধবার (২৫ ফেব্রুয়ারি) আলু ক্ষেতের পাশে তামাক ক্ষেতে রক্ত ও সেণ্ডেল দেখতে পায় এলাকার লোকজন। বিষয়টি এলাকায় জানা জানি হলে নিখোঁজ ব্যক্তির পরিবারের সদস্যরা নিশ্চিত করেছিলেন পায়ের সেণ্ডেলগুলো নিখোঁজ ইলেকট্রিশিয়ান মনজুরুল ইসলামের।  অনেক খোঁজাখুঁজির পরেও লাশটি পাওয়া যায়নি ওই দিন।পরিবার সূত্রে জানা যায়, গত ২৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) উপজেলার কুর্শা ইউনিয়নের অনন্তপুর গ্রামের নিজ বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে বের হয়ে যান তিনি। এরপর থেকে তিনি আর বাড়িতে ফেরেননি। নিখোঁজ মনজুরুল ওই গ্রামের ফরিজ উদ্দিনের ছেলে।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  রুহুল আমিন বলেন, নিখোঁজ ইলেকট্রিশিয়ানের পরিবার নিশিত করেছে ওই লাশটি মনজুরুলের। আইনি প্রক্রিয়া শেষে লাশটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন । ### ২৬/২/২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews