মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা বাউফলে প্রধানমন্ত্রীর ছবির উপর অশালীন ও কুরুচিপূর্ণ লেখার অভিযোগ ঘোড়াঘাটে হারপেস ইনফেকশন ব্যবস্থাপনা বিষয়ক সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত সরকারি প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রথা বিলুপ্ত ও চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজপথে নামার আলটিমেটাম অসুস্থ ও অসহায় পরিবারের  পাশে দাঁড়ানোর   আহ্বান, এমপি কাজলের ! হাটহাজারীতে বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম, কমিউনিটি সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা !  নির্বাচন কমিশনারের পদত্যাগ ও পুনঃতফসিলের দাবিতে সংবাদ সম্মেলন শেরপুরে জোর পূর্বক জমি দখলের চেষ্টা আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

বোদায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও খাদ্য সামগ্রী বিতরণ

  • প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
পঞ্চগড়ে বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২ টি পরিবারের মাঝে ঢেউটিন ও খাদ্য সহায়তা প্রদান করেছেন বোদা উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলাম।
আজ বুধবার (২৫ ফেব্রুয়ারী) বিকালে উপজেলা পরিষদ চত্বরে এসব ঢেউটিন ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, বোদা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডল, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, পাঁচপীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অজয় কুমার রায় প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম বলেন, মাড়েয়া ইউনিয়নে হঠাৎ অগ্নিকাণ্ডে ২টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও খাদ্য সামগ্রী বিতরণ প্রদান করা হয়েছে। এর আগে প্রশাসনের পক্ষ থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে কম্বল ও খাদ্য সামগ্রী সহায়তা দেওয়া হয়েছিল।
উল্লেখ্য, শনিবার ২১ ফেব্রুয়ারী রাতে উপজেলার মাড়েয়া ইউনিয়নের জংলীপীর গ্রামের খোতির উদ্দীনের পুত্র তবিবর রহমান ও নবিবর রহমানের বসত বাড়ীর ৫টি ঘর পুড়ে ভস্মিভূত হয়। আগুনে তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় জানা গেছে। প্রশাসন সূত্রে জানা যায়, বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews