1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
বালিয়াডাঙ্গীতে মতবিনিময় আইন-শৃঙ্খলা সভা ও ইফতার মাহফিল - দৈনিক ভোরের আওয়াজ
শনিবার, ৩০ মে ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
সর্বশেষ :
সঠিক নিয়মে যাকাত প্রদানই কোরবানির শিক্ষা।  মাদকমুক্ত সমাজ গঠনে আমাদের করণীয় পঞ্চগড়ের দেবীগঞ্জে বিদেশি মদের চালান উদ্ধার, আটক বাবা-ছেলে!  জয়পুরহাটে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে ৪৯৬ ঈদগাহ ময়দানে ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত!  ঈদুল আজহা পারস্পরিক সৌহার্দ্যতা ও ভাতৃত্ববোধ জাগ্রত করে।  শরীয়তপুরের কেন্দ্রীয় ঈদগাহে ধর্মপ্রাণ মুসল্লিদের সঙ্গে ঈদের নামাজ আদায় করেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম!  পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন ফকির মোখলেছুর রহমান বাবু শাহ্!  সরকারিভাবে দুস্থদের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ পাওয়া যায়!  পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মাওলানা মো. আল-আমিন দেওয়ান। চাটখিলে এসএসসি পরিক্ষার্থী তাসপিয়া নিখোঁজ হওয়ার ৫ দিনেও উদ্ধার হয়ন! 

বালিয়াডাঙ্গীতে মতবিনিময় আইন-শৃঙ্খলা সভা ও ইফতার মাহফিল

মশিউর রহমান, বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও)
  • প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসনের উদ্যোগে মতবিনিময় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা ও ইফতার পাটি অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার বিকাল সাড়ে ৪ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার দাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও-২ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য ডা.আব্দুস সালাম।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক সিনিয়র আইনজীবী আলহাজ্ব ইউসুফ আলী। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক, বালিয়াডাঙ্গী থানার ওসি বুলবুল ইসলাম, সদস্য সচিব জিল্লুর রহমান,উপজেলা বিএনপির সাবেক সভাপতি এ্যাড.সৈয়দ আলম, যুগ্ন আহবায়ক যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের পিপি এ্যাড.আবেদুর রহমান,যুগ্ন আহবায়ক ড.টিএম মাহবুবর রহমান, যুগ্ন আহবায়ক ডা.তোফাজ্জল হোসেন, যুগ্ম আহবায়ক খোরশেদ আলম, যুগ্ন আহবায়ক মামুন আকতার সবুর, সাবেক সহ-সভাপতি রাজিউর রহমান আসাদ, সাবেক সহ-সভাপতি আইয়ুব আলী খাঁনসহ বিএনপি’র নেত্রীবর্গ।
এছাড়াও উপজেলার বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা ও গণমাধ্যমের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি শিক্ষা,স্বাস্থ্য, কৃষির উন্নত সেবা ও সম্প্রসারণ বিষয়ে গুরু তারক করেন। মাদক চোরাচালান, চুরি-ছিনতাই, রাহাজানির বিষয়ে পুলিশ প্রশাসনকে জানিয়েছেন সক্রিয় নজরদারি এবং জিরো টলারেন্স। তিনি আরও বলেন, আমি হলফ করে বলছি, আমি নিজেও দুর্নীতি করব না এবং আমার শাসন আমলে কাউকে দুর্নীতি করতে দিব না ইনশাল্লাহ। এটি আমাদের দলের চেয়ারম্যান এবং মাননীয় প্রধানমন্ত্রীর জনাব তারেক রহমানের আহ্বান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট