শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে, পথচারী আহত! ঘোড়াঘাটে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত মাদকবিরোধী সুধী সমাবেশ অনুষ্ঠি ত বালিয়াডাঙ্গীতে আইনশৃঙ্খলা, সন্ত্রাস নাশকতা, চোরাচালান প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত বাউফলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত কুষ্টিয়া পৌরবাসী অসহায় এক পৌর কর্মকর্তার কাছে কুষ্টিয়ায় কৃষকদল নেতা সুমনের বিরুদ্ধে ব্যবসায়ীর ২০ কোটি টাকার মানহানির লিগ্যাল নোটিশ ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছর,বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেন্দিগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি আউটসোর্সিং কর্মীদের জাতীয় পে-স্কেলের সাথে সামঞ্জস্য রেখে স্থায়ী নীতিমালার দাবি

ফেসবুক স্ট্যাটাসের পর যুবকের আত্মহত্যা, বোদা’য় শোকের ছায়া

  • প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬



পঞ্চগড়ের বোদা উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি হৃদয়বিদারক বার্তা প্রকাশের পর শিপু দেব (২২) নামে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। তার অকাল মৃত্যুর খবরে এলাকায় নেমে এসেছে গভীর শোক।
 গত মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ভোর আনুমানিক ৬টার দিকে প্রতিদিনের মতো বাড়ির উঠান পরিষ্কার করতে গিয়ে এক প্রতিবেশী নারী বাড়ি থেকে প্রায় ৫০ গজ দূরে একটি আমগাছে রশিতে ঝুলন্ত অবস্থায় শিপু দেবের মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হন।
শিপু দেব ৮ নং সদর ইউনিয়নের মন্ডলেরহাট বোসপাড়ার বাসিন্দা। তার পিতা কৃষ্ণ বর্মন ও মাতা কর্ণবালা। পেশায় তিনি একজন নাপিত ছিলেন এবং ব্যাংহারী ইউনিয়নের তেপুকুরিয়া বাজারের একটি সেলুনে কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার আগের রাত প্রায় ১০টার দিকে তিনি তার এক ভাতিজাকে একটি বার্তায় লেখেন, “আমি চলে গেলাম, ভালো থাকিস তোরা। যাচ্ছি ওপারে, আর ফিরবো না।” এরপর আনুমানিক রাত ১১টার দিকে বাড়িতে ফিরে তিনি এ মর্মান্তিক সিদ্ধান্ত নেন বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিকভাবে প্রেমঘটিত কোনো কারণ থাকতে পারে বলে স্থানীয়দের মধ্যে আলোচনা থাকলেও বিষয়টি নিশ্চিত নয়। বোদা থানার অফিসার ইনচার্জ মো. সেলিম মালিক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে তদন্ত কার্যক্রম চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।
এই ঘটনাটি আবারও স্মরণ করিয়ে দিল, মানসিক সংকট অনেক সময় নীরবেই গভীর হয়। সময়মতো সহমর্মিতা ও পাশে দাঁড়ানো হয়তো অনেক জীবনকে অকাল পরিণতি থেকে ফিরিয়ে আনতে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews