1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
কালীগঞ্জে বিএনপির আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল - দৈনিক ভোরের আওয়াজ
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
সর্বশেষ :
নওগাঁর রানীনগরে বজ্রপাতে তিনজনের মর্মান্তিক মৃত্যু ! মাতারবাড়ি থেকে ফাঁসিয়াখালী পর্যন্ত ২৭ কিমি মেগা প্রকল্পের শুভ উদ্বোধন  শরীয়তপুরে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরীতে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনায় সমন্বয় সভা ! খুটাখালী-ঈদগড় সড়ক প্রায় ২১ কোটি টাকার উন্নয়ন প্রকল্পে ! ২০২৬-২৭ বাজেটে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিশেষ বরাদ্দ ও প্রাতিষ্ঠানিক সংস্কারের দাবি !  রামিসা হত্যার প্রতিবাদে শেরপুরে মানববন্ধন  দ্রুত বিচারের দাবি ! আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা  সড়ক অবরোধ ! হাটহাজারী থানার চাঞ্চল্যকর শিশু হত্যা ও ধর্ষণ মামলার প্রধান আসামি ফয়সাল  কে গ্রেফতার করেছে হাটহাজারী মডেল থানা পুলিশ ! মানসিক স্বাস্থ্য দক্ষতা বাড়াতে আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের কর্মশালা ! কালীগঞ্জে তিনদিন ব্যাপী ভূমিসেবা মের্লা পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠিত !

কালীগঞ্জে বিএনপির আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল

মো. আল-আমিন দেওয়ান ,কালীগঞ্জ (গাজীপুর) 
  • প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

গাজীপুরের কালীগঞ্জে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আলোচনা সভা, পবিত্র মিলাদ, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলার জাঙ্গালীয়া ইউনিয়নের নরুন উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন সভাপতি নেছার আহমেদ নুহুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন।
ইউনিয়ন সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম মাষ্টার এর সঞ্চালনায় সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবির মাষ্টার, সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, গাজীপুর জেলা বিএনপির সাবেক সহ আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মো. সোহেল গাজী, জাঙ্গালীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মো. ফজলুর রহমান প্রমুখ।
এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের সফলতা সহ দেশ ও জাতির কল্যাণ, গণতন্ত্রের অগ্রযাত্রা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় কালীগঞ্জ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট