মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা বাউফলে প্রধানমন্ত্রীর ছবির উপর অশালীন ও কুরুচিপূর্ণ লেখার অভিযোগ ঘোড়াঘাটে হারপেস ইনফেকশন ব্যবস্থাপনা বিষয়ক সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত সরকারি প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রথা বিলুপ্ত ও চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজপথে নামার আলটিমেটাম অসুস্থ ও অসহায় পরিবারের  পাশে দাঁড়ানোর   আহ্বান, এমপি কাজলের ! হাটহাজারীতে বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম, কমিউনিটি সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা !  নির্বাচন কমিশনারের পদত্যাগ ও পুনঃতফসিলের দাবিতে সংবাদ সম্মেলন শেরপুরে জোর পূর্বক জমি দখলের চেষ্টা আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

গোবিন্দগঞ্জে ৬ লাখ টাকার মাদকসহ বাবু মিয়া নামে এক মাদক কারবারি  গ্রেফতার

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
‎গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় গাইবান্ধা।
গত ‎রোববার (২২ ফেব্রুয়ারি ২০২৬) রাত আনুমানিক ১১টা ১০ মিনিট থেকে ১১টা ৫০ মিনিটের মধ্যে গোবিন্দগঞ্জ থানাধীন তরফ কামাল গ্রামে এ অভিযান পরিচালিত হয়।‎গ্রেফতারকৃত ব্যক্তি হলেন, আনোয়ারুল ইসলাম বাবু (৩৮), গোবিন্দগঞ্জ থানার তরফ কামাল গ্ৰামের  ‎ আজিবর রহমান ও রাবেয়া বেগমর ছেলে।  সে সাপমারা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব বলে জানা গেছে।।
‎‎গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক মোঃ জুয়েল ইসলামের নেতৃত্বে একটি রেইডিং টিম অভিযান পরিচালনা করে। রাত ১১টা ১০ মিনিটে আসামির নিজ দখলীয় তিন কক্ষবিশিষ্ট টিনের চৌচালা সেমিপাকা বাড়িতে প্রবেশ করে তাকে আটক করা হয়।
‎পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে শয়ন কক্ষ তল্লাশি চালিয়ে কাঠের তৈরি শোকেসের নিচের ড্রয়ার থেকে একটি প্লাস্টিকের বাজার ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগের ভেতরে পলিথিনে মোড়ানো অবস্থায় পাওয়া যায়, ‎ট্যাপেন্টাডল ট্যাবলেটের ২৮৫ পাতা , ‎প্রতি পাতায় ১০টি করে মোট ২,৮৫০ পিস ট্যাবলেট ‎মোট ওজন প্রায় ১.১৯৭ কেজি ‎আনুমানিক বাজারমূল্য ৫,৭০,০০০ টাকা
‎অধিদপ্তর কর্তৃক সরবরাহকৃতসরবরাহকৃত ডিজিটাল ওয়েট মেশিনে ঘটনাস্থলেই আলামতের ওজন নির্ধারণ করা হয়। উদ্ধারকৃত মালামালের মধ্যে থেকে ১ পাতা (১০ পিস) নমুনা হিসেবে পৃথক করে রাসায়নিক পরীক্ষার জন্য সংরক্ষণ করা হয়েছে। বাকি আলামত যথাযথভাবে সিলগালা করে বিভাগীয় হেফাজতে নেওয়া হয়েছে।
‎‎এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ২৯(খ) ধারায় গোবিন্দগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলাটির তদন্ত কার্যক্রম সম্পন্ন করবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় গাইবান্ধা।
‎অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews