শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত মাদকবিরোধী সুধী সমাবেশ অনুষ্ঠি ত বালিয়াডাঙ্গীতে আইনশৃঙ্খলা, সন্ত্রাস নাশকতা, চোরাচালান প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত বাউফলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত কুষ্টিয়া পৌরবাসী অসহায় এক পৌর কর্মকর্তার কাছে কুষ্টিয়ায় কৃষকদল নেতা সুমনের বিরুদ্ধে ব্যবসায়ীর ২০ কোটি টাকার মানহানির লিগ্যাল নোটিশ ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছর,বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেন্দিগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি আউটসোর্সিং কর্মীদের জাতীয় পে-স্কেলের সাথে সামঞ্জস্য রেখে স্থায়ী নীতিমালার দাবি ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত

কালাইয়ে কৃষকের জমির সরিষা কাটার ঘটনায় গ্রেফতার ১

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬




উপজেলার এক কৃষকের জমির সরিষা জোরপূর্বক কেটে নেওয়ার ঘটনায় এক যুবদল নেতা আনোয়ার হোসেন ফিদাকে গ্রেফতার করেছে পুলিশ। জমি-সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র।

জানা গেছে, দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন দলবল নিয়ে জমিতে গিয়ে সরিষা কাটতে শুরু করে। ভুক্তভোগী বাধা দিতে না পেরে জরুরি সেবা নম্বরে ফোন করেন। পুলিশ পৌঁছানোর আগেই তারা কাটা ফসল নিয়ে চলে যায়।

পরে পুলিশ অভিযান চালিয়ে একটি বাড়ির সামনে স্তুপ করে রাখা সরিষা উদ্ধার করে জব্দ করে। এ ঘটনায় ভুক্তভোগী থানায় মামলা দায়ের করলে প্রধান অভিযুক্তকে গ্রেফতার করা হয়। মামলার অন্য আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews