1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগে পুড়ে ছাই বসতবাড়ি নিঃস্ব অটোরিকশা চালক- ঈমান আলী - দৈনিক ভোরের আওয়াজ
রবিবার, ৩১ মে ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
কুমিল্লায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে মেঘনায় বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল।  সঠিক নিয়মে যাকাত প্রদানই কোরবানির শিক্ষা।  মাদকমুক্ত সমাজ গঠনে আমাদের করণীয় পঞ্চগড়ের দেবীগঞ্জে বিদেশি মদের চালান উদ্ধার, আটক বাবা-ছেলে!  জয়পুরহাটে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে ৪৯৬ ঈদগাহ ময়দানে ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত!  ঈদুল আজহা পারস্পরিক সৌহার্দ্যতা ও ভাতৃত্ববোধ জাগ্রত করে।  শরীয়তপুরের কেন্দ্রীয় ঈদগাহে ধর্মপ্রাণ মুসল্লিদের সঙ্গে ঈদের নামাজ আদায় করেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম!  পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন ফকির মোখলেছুর রহমান বাবু শাহ্!  সরকারিভাবে দুস্থদের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ পাওয়া যায়! 

বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগে পুড়ে ছাই বসতবাড়ি নিঃস্ব অটোরিকশা চালক- ঈমান আলী

ফালু মিয়া , নরসিংদী 
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
নরসিংদী জেলার শিবপুর উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের নোয়াদিয়া ৫ নং ওয়ার্ডের নোয়াদিয়া কান্দাপাড়া এলাকায় গত সোমবার  রাত আনুমানিক ০৭:২০ মিনিটে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে ঘরের ভেতরে থাকা আসবাবপত্র, নগদ অর্থ ও প্রয়োজনীয় সামগ্রীসহ সবকিছু আগুনে ভস্মীভূত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সেকেন্দর আলীর ছেলে ঈমান আলীর বসতঘরে হঠাৎ বৈদ্যুতিক লাইনের ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে এবং ভয়াবহ রূপ ধারণ করে। আগুনে খাট, সুকেছ, ফ্রিজ, নগদ টাকা ও অন্যান্য মালামাল পুড়ে যায়।আগুন লাগার খবর পেয়ে আশপাশের এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তাদের তাৎক্ষণিক উদ্যোগে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয় এবং পাশের ঘরবাড়িতে আগুন ছড়িয়ে পড়া থেকে রক্ষা পাওয়া যায়।ক্ষতিগ্রস্ত ঈমান আলী একজন দরিদ্র ও অসহায় মানুষ। তিনি অটোরিকশা চালিয়ে কোনো রকমে জীবিকা নির্বাহ করে আসছিলেন। হঠাৎ এই অগ্নিকাণ্ডে তার পরিবারের মাথা গোঁজার ঠাঁইসহ সর্বস্ব হারিয়ে চরম দুর্দশার মধ্যে পড়েছেন।
স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজের বিত্তবানদের কাছে ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট