1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
গাজীপুরে প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে দুধ, ডিম ও মুরগি বিক্রি  - দৈনিক ভোরের আওয়াজ
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
পীরগঞ্জ সরকারি কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরের শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম নওগাঁয় শিক্ষকের বিরুদ্ধে ফসল নষ্টের অভিযোগ  সিলেটের গোলাপগঞ্জ ঢাকাদক্ষিণ ডাক বাংলা পুকুর ভরাটের অভিযোগ, হাইকোর্টের আদেশ অমান্য সবাইকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা -সমাজকল্যাণ মন্ত্রী এবং প্রতিমন্ত্রী । দুই কোটিরও বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে বলেছেন স্বাস্থ্যমন্ত্রী ! মাদক সিন্ডিকেটের দখলে বটতৈল ! সামাজিক অবক্ষয়: বিপন্ন শিশু ও নারীদের নিরাপত্তা ! সোনাইমুড়ীতে দুই বছর পর পুকুর খুঁড়ে মা-ছেলের কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার-৩ ! সিলেটে অপরাধ জগতের অন্তরালে বাপ্পির ভয়ংকর ফাঁদ ! 

গাজীপুরে প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে দুধ, ডিম ও মুরগি বিক্রি 

মুহাম্মদ আতিকুর রহমান, গাজীপুর 
  • প্রকাশিত: সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
মাহে রমজান উপলক্ষে গাজীপুরে প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে সাশ্রয়ী মূল্যে দুধ, ডিম ও ব্রয়লার মুরগি বিক্রির কার্যক্রম শুরু হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গনে উদ্বোধনের মাধ্যমে এ কার্যক্রম শুরু করা হয়।গাজীপুর জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ নার্গিস খানমের সভাপতিত্বে এবং সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ শাহীন মিয়ার সঞ্চালনায় বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন গাজীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ লিপি রানী বসাক, উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ এস এম হারুন অর রশিদ, উপজেলা প্রাণিসম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মোছাঃ শরিফা খাতুন, জেলা হাসপাতালের ভেটেরিনারি অফিসার ডাঃ মোঃ আলমগীর হোসেন, ভেটেরিনারি সার্জন ডাঃ দেওয়ান মোহাম্মদ ইবনে আবদুর রাব্বি এবং উদ্যোক্তা, খামারীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ শাহীন মিয়া জানান, প্রতিদিন সাশ্রয়ী মূল্যে মহানগরের বিভিন্ন স্থানে দুধ, ডিম, মুরগি ও গরুর মাংস বিক্রি করা হবে। প্রতি লিটার দুধ ৮০ টাকা, প্রতি পিস ডিম ৭ টাকা ৫০ পয়সা, ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৭০ টাকা এবং গরুর মাংস প্রতি কেজি ৬৫০ টাকায় বিক্রি হবে। তিনি আরো জানান, এ বিক্রয় কার্যক্রম পঁচিশে রমজান (১৫ মার্চ) পর্যন্ত চলবে।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নার্গিস খানম জানান, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে সাধারণ মানুষ, বিশেষ করে নিম্নআয়ের পরিবারগুলোর সহায়তায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। আজ ৫০ লিটার দুধ, ৫০০ পিস ডিম এবং ৫০ কেজি ব্রয়লার মুরগি বিক্রি করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট