1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর এপিএস হলেন আকবর হোসেন - দৈনিক ভোরের আওয়াজ
সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ :
চাটখিলে ইসলামী ব্যাংক রক্ষায় গ্রাহকদের মানববন্ধন: স্মারকলিপি হস্তান্তর ! তারাগঞ্জে ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক ! চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ অসহায় ও দুস্থ মানুষের জন্য দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ। ইসলামী ব্যাংক সমুহ থেকে পাচারকৃত টাকা ফেরত আনার দাবিতে জয়পুরহাটে মানববন্ধন ! নীলফামারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে সহকারি সচিব ! ঈদযাত্রা নয়, মৃত্যুযাত্রা! কুষ্টিয়ার মহাসড়কে লাশের মিছিল  ! ইসলামি ব্যাংকিং ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে চৌদ্দগ্রামে গ্রাহক ফোরামের মানববন্ধন ! সাম্য ও মানবতার কবি কাজী নজরুল ইসলাম ! গৌরনদীর ভূমি অফিসকে দুর্নীতিমুক্ত করে প্রশংসায় ভাসছেন এসিল্যান্ড ! উদিয়মান মডেল  নাহিদুল ইসলাম নাহিদ

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর এপিএস হলেন আকবর হোসেন

ভোরের আওয়াজ ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম-এর সহকারী একান্ত সচিব (এপিএস) পদে মো. আকবর হোসেন-কে নিয়োগ দিয়েছে সরকার।

শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগের তথ্য জানানো হয়।মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মু. তানভীর হাসান রুমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, মন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী মো. আকবর হোসেনকে জাতীয় বেতন স্কেল ২০১৫-এর ৯ম গ্রেডভুক্ত (২২,০০০-৫৩,০৬০ টাকা) বেতন স্কেলে এ নিয়োগ দেওয়া হয়েছে। এতে আরও বলা হয়, মন্ত্রী হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম যতদিন পদে বহাল থাকবেন অথবা মো. আকবর হোসেনকে সহকারী একান্ত সচিব হিসেবে বহাল রাখার ইচ্ছা পোষণ করবেন, ততদিন এ নিয়োগ কার্যকর থাকবে।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে।

 

সূত্র : অনলাইন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট