1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর  লাশ উদ্ধার - দৈনিক ভোরের আওয়াজ
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঈদ-উল-আজহা সম্প্রীতি ও ত্যাগের মহিমায় উদ্ভাসিত ! মেঘনায় আইনশৃঙ্খলা কমিটির সভা ও বিভিন্ন কর্মসূচিতে অংশ নিলেন ড. খন্দকার মোশাররফ হোসেন এমপি ! ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশভাউচার পেলেন সোহাগ খান ! জয়পুরহাটে দাখিল পরীক্ষার নীতিমালা লঙ্ঘন ও সিসি ক্যামেরা বন্ধের অভিযোগ ! সীতাকুণ্ডে হযরত আবু বকর সিদ্দিক (রা.) মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত ! আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ! ​তরুণদের তামাক ব্যবহার নিরুৎসাহিত করতে দাম বাড়ানোর জোরালো দাবি ! বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সাতক্ষীরার দুই দল ফাইনালে ! নদীর হারিয়ে যাওয়া বৈরালী মাছ চাষকরণে মাছ চাষীদের মাঝে উপকরণাদি বিতরণ! মেঘনায় ভূমিসেবা মেলার উদ্বোধন তিনদিনব্যাপী মেলায় মিলবে ফ্রি ভূমি সেবা !

গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর  লাশ উদ্ধার

 তাজুল ইসলাম প্রধানঃ গোবিন্দগঞ্জ(গাইবান্ধা) 
  • প্রকাশিত: রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সেপটিক ট্যাংক থেকে নুরমা (১৬) নামে এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস।
রবিবার (২২ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের সমসপাড়া চৌধুরীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নুরমা ওই গ্রামের বাসিন্দা নজরুল ইসলামের মেয়ে। সে স্থানীয় তালতলা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল।
নিহতের বাবা নজরুল ইসলাম জানান, দুপুরে দিকে তার মেয়ে নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়।পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। বিকেলে প্রতিবেশী হযরত আলীর বাড়ির সেপটিক ট্যাংক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি ধারণা করছেন, দুর্বৃত্তরা তার মেয়েকে হত্যা করে মরদেহ সেখানে ফেলে পালিয়ে গেছে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট