1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রে সততা দক্ষতা এবং মেধা এর কোন বিকল্প নেই: জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী - দৈনিক ভোরের আওয়াজ
রবিবার, ১০ মে ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
সর্বশেষ :
প্রবাসীর স্ত্রীর সাহসী লড়াই বিনিময়ে ৪ সন্তানসহ যাযাবর জীবন! মাতৃজাতির মর্যাদা ও নিরাপত্তা! গোবিন্দগঞ্জে শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে যুবক আটক আড়াইহাজারে পৌরসভার নির্দেশ উপেক্ষা, নোটিশ অমান্য করেই চলছে ভবন নির্মাণ! শেরপুর হাসপাতালে নতুন পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডা. আমিরুল ইসলামের যোগদান। বাগমারার অবৈদ্ধ পুকুর খননের দায়ে  ভ্রাম্যমান আদালতে ১ জনের কারাবাস। শেরপুরে সড়ক অবরোধে অচল মহাসড়ক  ভোগান্তিতে হাজারো যাত্রী। রামগতিতে স্ত্রীর জন্য  মাকে পিটিয়ে স্ত্রীর ৯শর্ত মানতে না পেরে যুবকের আত্মহত্যার অভিযোগ। নড়িয়ায় চরাঞ্চলের সুফলভোগীদের মাঝে প্রাণি বিতরণ ভেদাভেদ ভুলে শান্তির পথে মনোহরদী: জুনে বসছে আন্তঃধর্মীয় সংলাপ

সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রে সততা দক্ষতা এবং মেধা এর কোন বিকল্প নেই: জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী

আবু রায়হান  জয়পুরহাট 
  • প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
সরকারি কর্মকর্তাদের মূল্যায়নে সততা, দক্ষতা ও মেধার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী।
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জয়পুরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে স্পষ্টভাবে জানিয়েছেন সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রে মূল্যায়নের একমাত্র মানদণ্ড হবে সততা, দক্ষতা ও মেধা। এর কোনো বিকল্প নেই এবং বিকল্প থাকার সুযোগও নেই। তিনি আরও বলেন, দক্ষ ও সৎ প্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির ও জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান সাঈদ, জেলা প্রশাসক আল মামুন মিয়া, পুলিশ সুপার মিনা মাহমুদা, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জয়পুরহাট প্রেসক্লাবসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর ও রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট