শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
স্হানীয় সরকার নির্বাচনে ফ্যাসিস্ট ও গুপ্ত মিলে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করবে -জহির উদ্দিন স্বপন সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজন সবার সদিচ্ছা ও সম্মিলিত প্রচেষ্টা পুলিশের ডিআইজির বাড়িতে চলতো ডিজে পার্টি মাদক ও নারীসহ আটক ৮৪ গাইবান্ধায় ২ শিক্ষকে চলছে ৬ শ্রেণি, সংকটে খলিশার পটল প্রাথমিক বিদ্যালয় ঘোড়াঘাটে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন সমাজ কল্যান মন্ত্রী ডা. এজেড এম জাহিদ হোসেন  পরিবার কল্যাণ এর পরিদর্শকের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও নানা দূর্নীতির অভিযোগ পাবনায় নেশার টাকা না পেয়ে মাকে জবাই করে হত্যা ॥ ছেলেকে আটক পাবনার তিন আওয়ামী লীগ নেতাকে ঢাকা থেকে গ্রেপ্তার সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে মানববন্ধন

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হলেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক

  • প্রকাশিত: বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬




বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর (টেকনোক্র্যাট) দায়িত্ব পেয়েছেন।বাংলাদেশ ফুটবলের ইতিহাসের অন্যতম সেরা গোলরক্ষক হিসেবে পরিচিত আমিনুল হক ১৯৯৮ সাল থেকে জাতীয় দলের হয়ে খেলেছেন। দীর্ঘ সময় জাতীয় দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালনের পর ২০১১ সালে তিনি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন।

২০১৩-১৪ মৌসুমে পেশাদার ফুটবলকে বিদায় জানান এই তারকা ফুটবলার। এর মধ্য দিয়ে তার ১৭ বছরের দীর্ঘ খেলোয়াড়ি জীবনের অবসান ঘটে। ওই সময় তিনি বেশ কয়েকবার বড় ধরনের ইনজুরিতে পড়েছেন এবং তাকে পাঁচবার অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হয়েছে।মাঠে গোল পোস্টের নিচে আমিনুলের উপস্থিতি ছিল অত্যন্ত দাপুটে। বাংলাদেশের ফুটবলের এক পরিবর্তনের সময়ে তিনি ছিলেন এক অনুপ্রেরণাদায়ী ব্যক্তিত্ব।

ফুটবলকে বিদায় জানানোর পর ২০১৪ সালে আমিনুল হক রাজনীতিতে যোগ দেন। রাজনীতির সেই নতুন অধ্যায়ই আজ তাকে মন্ত্রিসভার সদস্য হিসেবে নতুন দায়িত্বে নিয়ে এলো।

 

সূত্র: অনলাইন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews