1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
১০ জনকে মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ - দৈনিক ভোরের আওয়াজ
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঈদ-উল-আজহা সম্প্রীতি ও ত্যাগের মহিমায় উদ্ভাসিত ! মেঘনায় আইনশৃঙ্খলা কমিটির সভা ও বিভিন্ন কর্মসূচিতে অংশ নিলেন ড. খন্দকার মোশাররফ হোসেন এমপি ! ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশভাউচার পেলেন সোহাগ খান ! জয়পুরহাটে দাখিল পরীক্ষার নীতিমালা লঙ্ঘন ও সিসি ক্যামেরা বন্ধের অভিযোগ ! সীতাকুণ্ডে হযরত আবু বকর সিদ্দিক (রা.) মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত ! আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ! ​তরুণদের তামাক ব্যবহার নিরুৎসাহিত করতে দাম বাড়ানোর জোরালো দাবি ! বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সাতক্ষীরার দুই দল ফাইনালে ! নদীর হারিয়ে যাওয়া বৈরালী মাছ চাষকরণে মাছ চাষীদের মাঝে উপকরণাদি বিতরণ! মেঘনায় ভূমিসেবা মেলার উদ্বোধন তিনদিনব্যাপী মেলায় মিলবে ফ্রি ভূমি সেবা !

১০ জনকে মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ

ভোরের আওয়াজ ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় ১০ জন উপদেষ্টা নিয়োগ দিয়েছেন প্রধানমন্ত্রী।  মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগের কথা জানানো হয়। আজই এ সংক্রান্ত গেজেট প্রকাশিত হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’ এর বিধি ৩ (বি) অনুযায়ী প্রধানমন্ত্রী এই নিয়োগ প্রদান করেন। নবনিযুক্ত উপদেষ্টাদের মধ্যে ৫ জন পূর্ণ মন্ত্রী এবং ৫ জন প্রতিমন্ত্রীর পদমর্যাদা ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা ভোগ করবেন।

মন্ত্রীর পদমর্যাদায় নিয়োগপ্রাপ্ত উপদেষ্টারা হলেন:
১. মির্জা আব্বাস উদ্দিন আহমেদ
২. নজরুল ইসলাম খান
৩. রুহুল কবির রিজভী আহমেদ
৪. মো. ইসমাইল জবিউল্লাহ
৫. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নিয়োগপ্রাপ্ত উপদেষ্টারা হলেন:
১. হুমায়ুন কবির
২. ব্রিগেডিয়ার জেনারেল (অব:) শামসুল ইসলাম
৩. ডা. জাহেদুর রহমান
৪. মাহদী আমিন
৫. রেহান আসিফ আসাদ।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, উপদেষ্টারা স্বপদে অধিষ্ঠিত থাকাকালীন নিজ নিজ পদমর্যাদা অনুযায়ী বেতন-ভাতা এবং যাবতীয় রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা পাবেন। এই নিয়োগ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়।

সূত্র: অনলাইন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট