মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির মানববন্ধন ! ১১৮ কোটি টাকা ব্যয়ে হাবিপ্রবিতে নির্মিত হচ্ছে বেগম খালেদা জিয়ার নামে ১২ তলা মেগা ছাত্রী হল অনৈতিক সম্পকের জেরে নির্মম হত্যাকাণ্ড, সীমান্ত এলাকা থেকে আসামি গ্রেফতার করেছে পিবিআই অসংক্রামক রোগ প্রতিরোধে ‘ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং’ প্রবিধানমালা বাস্তবায়নের দাবি আহ্ছানিয়া মিশনের কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা বাউফলে প্রধানমন্ত্রীর ছবির উপর অশালীন ও কুরুচিপূর্ণ লেখার অভিযোগ ঘোড়াঘাটে হারপেস ইনফেকশন ব্যবস্থাপনা বিষয়ক সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত সরকারি প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রথা বিলুপ্ত ও চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজপথে নামার আলটিমেটাম অসুস্থ ও অসহায় পরিবারের  পাশে দাঁড়ানোর   আহ্বান, এমপি কাজলের ! হাটহাজারীতে বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম, কমিউনিটি সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা !

আব্দুল বারী এমপি থেকে প্রতিমন্ত্রী , জয়পুরহাট–২-এ নতুন রাজনৈতিক সমীকরণ

  • প্রকাশিত: বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬

জয়পুরহাট–২ আসন থেকে নির্বাচিত হওয়ার পর শপথের মাত্র ছয় ঘণ্টার ব্যবধানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন সাবেক সচিব আব্দুল বারী। প্রশাসনে দীর্ঘ অভিজ্ঞতার পর এটাই তাঁর প্রথম নির্বাচনী রাজনীতিতে অংশগ্রহণ এবং মন্ত্রিসভায় অন্তর্ভুক্তি।
স্থানীয়ভাবে “ডিসি বারী” নামে পরিচিত আব্দুল বারী ছাত্রজীবনে রাজশাহী বিশ্ববিদ্যালয়-এ অধ্যয়নকালে শহীদ জিয়ার আদর্শে রাজনীতিতে সম্পৃক্ত হন। পরে বাংলাদেশ সিভিল সার্ভিসে (বিসিএস) যোগ দিয়ে মানিকগঞ্জ ও ঢাকা জেলার জেলা প্রশাসক, ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার এবং জাতীয় পুষ্টি কর্মসূচির নির্বাহী পরিচালকসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
২০০৭ সালে প্রশাসনিক সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব থাকাকালে তাঁকে সাময়িকভাবে দপ্তর থেকে বিরত রাখা হয় এবং সামরিক-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়। তাঁর বিরুদ্ধে আনা দুর্নীতি ও রাষ্ট্রদ্রোহের মামলা পরবর্তীতে প্রত্যাহার করা হয়। ২০১৪ সালে পুনর্বহাল হয়ে ২০১৫ সালে অবসরে যান। চলতি বছরের এপ্রিলে অবসরোত্তর সচিব পদমর্যাদা ও সংশ্লিষ্ট সুবিধা পান।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাঁকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট–২ আসনে মনোনয়ন দেয়। প্রথম নির্বাচনী লড়াইয়েই তিনি ৬৫ হাজার ৫৪৮ ভোটের ব্যবধানে জয়ী হন।কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের বালিশিব সমুদ্র গ্রামের এই রাজনীতিক নির্বাচনের আগে থেকেই এলাকায় সক্রিয় ছিলেন। শিক্ষা প্রতিষ্ঠান সহায়তা, গ্রামীণ সড়ক ও কালভার্ট সংস্কার, কৃষি উপকরণ সংকট নিরসন এবং সামাজিক উদ্যোগে সম্পৃক্ততার মাধ্যমে তিনি স্থানীয়দের সঙ্গে সংযোগ গড়ে তোলেন। প্রচারণায় বড় জনসভা এড়িয়ে ছোট বৈঠকে ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময়কে গুরুত্ব দেন।কালাই থানা জিয়া পরিষদের সাবেক সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তালুকদার লায়নর বলেন, স্বাধীনতার পর এই আসন থেকে আর কোনো মন্ত্রী হয়নি। সৎ ও অভিজ্ঞ একজন মানুষকে মন্ত্রী হিসেবে পাওয়ায় আমরা গর্বিত।
এমপি নির্বাচিত হওয়ার পর নিজের ফেসবুক অ্যাকাউন্টে আব্দুল বারী দলের শীর্ষ নেতৃত্ব ও ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, প্রশাসনিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি এলাকার উন্নয়ন ও জনসেবায় সর্বোচ্চ চেষ্টা করবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews