1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
শপথ নিয়েছেন জামায়াতসহ ১১ দলীয় জোটের নবনির্বাচিত সংসদ সদস্যরা - দৈনিক ভোরের আওয়াজ
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
সর্বশেষ :
মেহেন্দিগঞ্জে জাতীয় মৎস্যজীবী সমিতির উপজেলা আহ্বায়ক কমিটি গঠন ! গাছে তাল কাটতে গিয়ে দেখেন কবরে লাশের মাথা কাটা ! গরু কিনতে গিয়ে পথে সর্বস্ব খোয়াল কৃষক, অজ্ঞান পার্টির খপ্পরে হাসপাতালে জীবনযুদ্ধ ! ফ্রান্সে পাঠানোর নামে ২৯ লাখ টাকা আত্মসাৎ, যুবক নিখোঁজ বেলাবতে সক্রিয় মানবপাচার চক্র, ‘স্বাস্থ্যমন্ত্রীর ভাই  পরিচয়ে প্রতারণা: মামলা হলেও অধরা আসামিরা ! মেহেন্দিগঞ্জে ২৩ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক ! মিয়ানমার সীমান্তে গোলাগুলি: আতঙ্কে নাফ নদী ছেড়ে ফিরলেন জেলেরা ! গাইবান্ধায় টর্নেডোয় তান্ডবে লণ্ডভণ্ড ৪ গ্রাম, গৃহহীন দুই শতাধিক পরিবার ! মেঘনায় প্রকাশ্যে মাদক বিক্রেতা, ১০ মাদক মামলার আসামি মোসলেম মিয়া গ্রেপ্তার ! কালিহাতিতে এআই ভয়েস ও ভুয়া ফেসবুক আইডি দিয়ে অপপ্রচার: আটক একজন , আতঙ্কে সাধারণ মানুষ ! সুন্দরবনে জেলেকে গুলি করে হত্যার অভিযোগ বন বিভাগের বিরুদ্ধে !

শপথ নিয়েছেন জামায়াতসহ ১১ দলীয় জোটের নবনির্বাচিত সংসদ সদস্যরা

ভোরের আওয়াজ ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন।

আজ (মঙ্গলবার) বেলা ১২টা ২২ মিনিটে জাতীয় সংসদ ভবনের শপথগ্রহণ কক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ দল ও জোটের নির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার।

সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা শপথগ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন।জামায়াতে ইসলামী ও জোটের সংসদ সদস্যরা প্রথমে সংসদ সদস্য হিসেবে এবং পরে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথবাক্য পাঠ করেন। পরে সবাই শপথ বইয়ে স্বাক্ষর করেন।এর আগে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান এ এম এম নাসির উদ্দিন।

এরপর স্বতন্ত্র সংসদ সদস্যসহ অন্যান্য দল থেকে নির্বাচিত সংসদ সদস্যদেরও পর্যায়ক্রমে শপথবাক্য পাঠ করাবেন সিইসি।

সূত্র: অনলাইন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট