শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
সর্বশেষ :
পর্যাপ্ত লোকবল সংকটে ভূগছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল কালীগঞ্জের নলতা ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফ্যামিলি কার্ড শুমারী অবহিতকরণ সভা অনুষ্ঠিত বাউফলে অজ্ঞাত ব্যক্তির মরদেহের বিচ্ছিন্ন হাত-পা উদ্ধার ভূমি দস্যু গংদের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মুখোশধারীদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম ব্যবসায়ী কক্সবাজার জেলা প্রেসক্লাবের ২২তম  প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত, সংবর্ধিত ৪ গুনীজন, চাটখিলে নিখোঁজের পাঁচ দিন পর শ্রমিক দল নেতার মরদেহ উদ্ধার ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে প্রয়োজন আগাম সচেতনতা উল্লাপাড়ায় (২৬) হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ স্বচ্ছতার অনন্য দৃষ্টান্ত: লটারিতে নির্বাচিত হলেন ১০ নারী কর্মী

উত্তরজনপদের দুই সন্তান – ডা. জেড এম জাহিদ হাসান ও আলহাজ্ব শামীম কায়সার লিংকন !

  • প্রকাশিত: সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬



উত্তরাঞ্চলের রাজনীতিতে নতুন মাত্রা যোগ হয়েছে। দিনাজপুর-৬ আসনের নবনির্বাচিত বিএনপি দলীয় সংসদ সদস্য, উত্তরজনপদের  সন্তান ডা. জেড এম জাহিদ হাসানকে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দেখতে ব্যাপক আলোচনা চলছে রাজনৈতিক অঙ্গনে। চিকিৎসক হিসেবে দীর্ঘ অভিজ্ঞতা ও রাজনৈতিক প্রজ্ঞার কারণে তাঁকে এ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের জন্য উপযুক্ত মনে করছেন দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ।
অন্যদিকে,গাইবান্ধা জেলার পাঁচটি আসনের মধ্যে একমাত্র বিএনপি দলীয় নব-নির্বাচিত সংসদ সদস্য গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের এমপি আলহাজ্ব শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে দেখতে চান সর্বস্তরের মানুষ।তাঁর রাজনৈতিক শিষ্টাচার, ধর্মীয় মূল্যবোধ ও জনসম্পৃক্ততার কারণে এ প্রত্যাশা দিন দিন জোরালো হচ্ছে।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, উত্তরাঞ্চলের এই দুই নেতাকে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলে সরকার পরিচালনায় ইতিবাচক প্রভাব পড়বে এবং সংশ্লিষ্ট এলাকার উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।এ বিষয়ে দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় এখন পুরো উত্তরজনপদ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews