শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ :
স্হানীয় সরকার নির্বাচনে ফ্যাসিস্ট ও গুপ্ত মিলে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করবে -জহির উদ্দিন স্বপন সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজন সবার সদিচ্ছা ও সম্মিলিত প্রচেষ্টা পুলিশের ডিআইজির বাড়িতে চলতো ডিজে পার্টি মাদক ও নারীসহ আটক ৮৪ গাইবান্ধায় ২ শিক্ষকে চলছে ৬ শ্রেণি, সংকটে খলিশার পটল প্রাথমিক বিদ্যালয় ঘোড়াঘাটে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন সমাজ কল্যান মন্ত্রী ডা. এজেড এম জাহিদ হোসেন  পরিবার কল্যাণ এর পরিদর্শকের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও নানা দূর্নীতির অভিযোগ পাবনায় নেশার টাকা না পেয়ে মাকে জবাই করে হত্যা ॥ ছেলেকে আটক পাবনার তিন আওয়ামী লীগ নেতাকে ঢাকা থেকে গ্রেপ্তার সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে মানববন্ধন

যশোরের কেশবপুর উপজেলায় এক জামায়াত কর্মীর ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে

  • প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬




আজ  ১৪ ফেব্রুয়ারী  ভোরে কেশবপুর উপজেলার ২নং সাগরদাঁড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মির্জাপুর গ্রামে এই ঘটনা ঘটে।আক্রান্ত কর্মীর নাম আজগর আলী শেখ। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, আজ সকালে ফজরের নামাজ পড়ার জন্য তিনি যখন মসজিদের দিকে যাচ্ছিলেন, তখন মির্জাপুর সানারপাড়ার একদল সন্ত্রাসী তার ওপর অতর্কিত হামলা চালায়।

সন্ত্রাসীরা বাঁশ দিয়ে তার মেরুদণ্ডে প্রচণ্ড আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছে। আঘাতটি মেরুদণ্ডে হওয়ায় তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্থানীয়রা এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি তুলেছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ঘটনার বিষয়ে কোনো মামলা হয়েছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews