1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
তারেক রহমানকে নরেন্দ্র মোদির অভিনন্দন - দৈনিক ভোরের আওয়াজ
বুধবার, ২০ মে ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
সর্বশেষ :
আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ! ​তরুণদের তামাক ব্যবহার নিরুৎসাহিত করতে দাম বাড়ানোর জোরালো দাবি ! বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সাতক্ষীরার দুই দল ফাইনালে ! নদীর হারিয়ে যাওয়া বৈরালী মাছ চাষকরণে মাছ চাষীদের মাঝে উপকরণাদি বিতরণ! মেঘনায় ভূমিসেবা মেলার উদ্বোধন তিনদিনব্যাপী মেলায় মিলবে ফ্রি ভূমি সেবা ! কালীগঞ্জে বোয়ালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার সীমাহীন অনিয়ম ও দূর্ণীতি ! কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ‘বিতর্কিত  ডিন নিয়োগ বাতিল দায়িত্বে নতুন উপাচার্য ! নিজের ভুলের জন্য অনুতপ্ত: ছেলের কাছে হাত জোড় করে ক্ষমা চাইলেন বাবা! বালিয়াডাঙ্গীতে ৩ দিন ব্যাপী ভূমিসেবা মেলা ! সুন্দরগঞ্জে এলজিইডির সড়ক উন্নয়ন কাজের মান নিশ্চিত কতৃপক্ষের পরিদর্শন !

তারেক রহমানকে নরেন্দ্র মোদির অভিনন্দন

ভোরের আওয়াজ ডেক্স
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬

জাতীয় নির্বাচনে জয় লাভ করায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে ঢাকা ও দিল্লির মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার আশা প্রকাশ করেন তিনি।

বৃহস্পতিবার জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নিরঙ্কুশ বিজয়ের পর নরেন্দ্র মোদি তার অফিসিয়াল ‘এক্স’ (সাবেক টুইটার) হ্যান্ডেলে এই শুভেচ্ছা বার্তা শেয়ার করেন।বার্তায় মোদি বলেন, ‘বাংলাদেশে সংসদীয় নির্বাচনে বিএনপিকে নিরঙ্কুশ বিজয়ে নেতৃত্ব দেওয়ার জন্য আমি জনাব তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানাই।’এই বিজয় তারেক রহমানের নেতৃত্বের প্রতি বাংলাদেশের মানুষের আস্থার প্রতিফলন বলেও উল্লেখ করেন ভারতের প্রধানমন্ত্রী।বার্তায় তিনি আরও বলেন, ‘একটি গণতান্ত্রিক, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পাশে ভারত সবসময় সমর্থন দিয়ে যাবে।’

মোদি আরও বলেন, ‘দ্বিপক্ষীয় বহুমাত্রিক সম্পর্ক আরও শক্তিশালী করতে এবং যৌথ উন্নয়ন লক্ষ্যগুলো এগিয়ে নিতে আমি আপনার সঙ্গে কাজ করতে আগ্রহী।’

 

সূত্র: অনলাইন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট