শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
সর্বশেষ :
স্হানীয় সরকার নির্বাচনে ফ্যাসিস্ট ও গুপ্ত মিলে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করবে -জহির উদ্দিন স্বপন সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজন সবার সদিচ্ছা ও সম্মিলিত প্রচেষ্টা পুলিশের ডিআইজির বাড়িতে চলতো ডিজে পার্টি মাদক ও নারীসহ আটক ৮৪ গাইবান্ধায় ২ শিক্ষকে চলছে ৬ শ্রেণি, সংকটে খলিশার পটল প্রাথমিক বিদ্যালয় ঘোড়াঘাটে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন সমাজ কল্যান মন্ত্রী ডা. এজেড এম জাহিদ হোসেন  পরিবার কল্যাণ এর পরিদর্শকের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও নানা দূর্নীতির অভিযোগ পাবনায় নেশার টাকা না পেয়ে মাকে জবাই করে হত্যা ॥ ছেলেকে আটক পাবনার তিন আওয়ামী লীগ নেতাকে ঢাকা থেকে গ্রেপ্তার সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে মানববন্ধন

ঘোড়াঘাটে ডাঃ এজেড এম জাহিদ হোসেন এর পক্ষ থেকে অসহায় প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

  • প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬




আজ সোমবার ( ৯ ফেব্রুযারি) দুপুর সাড়ে ১২ টার দিকে দিনাজপুরের ঘোড়াঘাট পৌরশহরের খেতাব মোড়ে ২১ জন অসহায় প্রতিবন্ধীদের মাঝে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ধানের শীষের প্রার্থী ডা. জাহিদ হোসেনের পক্ষ থেকে হুইল চেয়ার দিয়ে সহায়তা করা হয়।

দীর্ঘদিন ধরে চলাফেরায় চরম ভোগান্তিতে থাকা এসব অসহায় পরিবারে হুইল চেয়ার পেয়ে ফিরেছে স্বস্তির হাসিদিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন জানান, ডা. জাহিদ হোসেন সবসময় অসহায় মানুষের পাশে থাকতে বিশ্বাস করেন। এই হুইল চেয়ার বিতরণ কর্মসূচির মাধ্যমে শারীরিকভাবে অক্ষম মানুষগুলো যেন সম্মানের সঙ্গে চলাফেরা করতে পারে—সেটাই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”

এসময় আরও উপস্থিত ছিলেন,ঘোড়াঘাট পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক ফরিদ আলম, কোষাধক্ষ্য আনারুল ইসলাম শিপন, যুবদলের যুগ্ন আহবায়ক সাব্বির হোসেন, শ্রমিক দলের মাহফুজুল হক,সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews