1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, নির্বাচিত ১৪,৩৮৪ প্রার্থী - দৈনিক ভোরের আওয়াজ
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
মেহেন্দিগঞ্জে জাতীয় মৎস্যজীবী সমিতির উপজেলা আহ্বায়ক কমিটি গঠন ! গাছে তাল কাটতে গিয়ে দেখেন কবরে লাশের মাথা কাটা ! গরু কিনতে গিয়ে পথে সর্বস্ব খোয়াল কৃষক, অজ্ঞান পার্টির খপ্পরে হাসপাতালে জীবনযুদ্ধ ! ফ্রান্সে পাঠানোর নামে ২৯ লাখ টাকা আত্মসাৎ, যুবক নিখোঁজ বেলাবতে সক্রিয় মানবপাচার চক্র, ‘স্বাস্থ্যমন্ত্রীর ভাই  পরিচয়ে প্রতারণা: মামলা হলেও অধরা আসামিরা ! মেহেন্দিগঞ্জে ২৩ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক ! মিয়ানমার সীমান্তে গোলাগুলি: আতঙ্কে নাফ নদী ছেড়ে ফিরলেন জেলেরা ! গাইবান্ধায় টর্নেডোয় তান্ডবে লণ্ডভণ্ড ৪ গ্রাম, গৃহহীন দুই শতাধিক পরিবার ! মেঘনায় প্রকাশ্যে মাদক বিক্রেতা, ১০ মাদক মামলার আসামি মোসলেম মিয়া গ্রেপ্তার ! কালিহাতিতে এআই ভয়েস ও ভুয়া ফেসবুক আইডি দিয়ে অপপ্রচার: আটক একজন , আতঙ্কে সাধারণ মানুষ ! সুন্দরবনে জেলেকে গুলি করে হত্যার অভিযোগ বন বিভাগের বিরুদ্ধে !

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, নির্বাচিত ১৪,৩৮৪ প্রার্থী

ভোরের আওয়াজ ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্বখাতভুক্ত ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’-এর চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে।

প্রকাশিত ফলাফলে পার্বত্য তিন জেলা ব্যতীত দেশের ৬১ জেলায় মোট ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীকে প্রাথমিকভাবে নিয়োগের জন্য নির্বাচিত করা হয়েছে।আজ রোববার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে উপজেলাভিত্তিক মেধাক্রম অনুযায়ী এই তালিকা প্রণয়ন করা হয়েছে। এতে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫’ অনুসরণ করা হয়েছে।

বিজ্ঞপ্তি বলা হয়েছে, প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত করতে বেশ কিছু শর্ত ও সময়সীমা বেঁধে দিয়েছে অধিদপ্তর।এরমধ্যে, নির্বাচিত প্রার্থীদের আগামী ২২ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারির মধ্যে সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত স্বাস্থ্যগত উপযুক্ততার সনদ ও ডোপটেস্ট রিপোর্ট সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে জমা দিতে হবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আগামী ২২ ফেব্রুয়ারি থেকে ১ মার্চের মধ্যে সকল মূল সনদ (সার্টিফিকেট), জাতীয় পরিচয়পত্র, তিন কপি পূরণকৃত পুলিশ ভেরিফিকেশন ফরম এবং স্বাস্থ্যগত সনদসহ সশরীরে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে উপস্থিত হতে হবে।বিজ্ঞপ্তি অনুযায়ী, কোনো প্রার্থী ভুল তথ্য প্রদান করলে বা তথ্য গোপন করলে তার নির্বাচন বাতিল করা হবে। এছাড়া পুলিশ ভেরিফিকেশনে নেতিবাচক রিপোর্ট বা রাষ্ট্রবিরোধী কার্যকলাপে লিপ্ত থাকার প্রমাণ পাওয়া গেলে তিনি চাকরিতে অনুপযুক্ত বিবেচিত হবেন।এছাড়া নির্ধারিত সময়ের মধ্যে স্বাস্থ্য পরীক্ষার সনদ প্রদান এবং প্রয়োজনীয় নথিসহ উপস্থিত হতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রার্থী নিয়োগের জন্য আর বিবেচিত হবেন না বলে বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে।

উল্লেখ্য, ২০২৫ সালের নভেম্বর মাসে সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। দীর্ঘ যাচাই-বাছাই ও পরীক্ষা শেষে আজ চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হলো।

 

সূত্র: অনলাইন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট