বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
সর্বশেষ :
ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছর,বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেন্দিগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি আউটসোর্সিং কর্মীদের জাতীয় পে-স্কেলের সাথে সামঞ্জস্য রেখে স্থায়ী নীতিমালার দাবি ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতির সঙ্গে ‘দৈনিক মুন্সিগঞ্জের বার্তার’ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ চা-বাগান ও ঐতিহ্যবাহী আমগাছ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন গ্রীনম্যান অ্যাওয়ার্ড পেলেন তিন প্রতিষ্ঠান ও চার বিশিষ্ট নাগরিক বিদায় নিলেন নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল হক সোনারগাঁয়ে ২ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার গোলাপগঞ্জে বেড়েছে হানি ট্র্যাপের চক্র : নেপথ্যে মোবাইল লাইভার খালেদ!

যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও পারমাণবিক আলোচনার আশা ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

  • প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬



আন্তর্জাতিক নিউজ ডেস্ক :  ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি গতকাল শনিবার বলেছেন যে, তিনি আশা করেন যে, আমেরিকার সাথে পারমাণবিক আআেলোচনা শিগগিরই আবার শুরু হবে।

একই সাথে তিনি যুক্তরাষ্ট্রের যেকোনো সামরিক আগ্রাসনের বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা পুনর্ব্যক্ত করেছে। তিনি  তেহরানের লাল রেখার কথা পুনর্ব্যক্ত করেছেন, বিশেষ করে যদি ইরানের পারমাণবিক কর্মসূচি বা ভূখণ্ডে আঘাত হানা হয়।তার অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত উদ্ধৃতি অনুযায়ী জানা গেছে, আল জাজিরা নেটওয়ার্কের সাথে এক সাক্ষাৎকারে আরাকচি বলেছেন, গত শুক্রবার ওমানে হওয়া আলোচনা চলাকালীন ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ‘কখনোই আলোচনার বিষয় ছিল না।’

তিনি বলেন, এই বিষয়টি দেশের প্রতিরক্ষা সংক্রান্ত, তাই এটি কোনোভাবেই আলোচনার টেবিলে তোলা যাবে না।তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের ওপর হামলা করে, তবে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে ইরান পাল্টা আঘাত করবে।তবে, আরাকচি আরও বলেন, মাস্কাটে আলোচনা প্রকাশ্যে না হওয়া সত্ত্বেও, ‘আমেরিকান প্রতিনিধিদলের সাথে করমর্দনের সুযোগ তৈরি হয়েছে।’ তিনি আলোচনাকে ‘একটি ভালো শুরু’ বলে অভিহিত করেছেন, তবে জোর দিয়ে বলেছেন যে ‘বিশ্বাস তৈরি করতে অনেক পথ পাড়ি দিতে হবে। তিনি বলেন, আলোচনা ‘শিগগিরই পুনরায় শুরু হবে।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত শুক্রবারের আলোচনাকে ‘খুব ভালো’ বলে অভিহিত করেছেন এবং আগামী সপ্তাহে আরও এক দফা আলোচনার প্রতিশ্রুতি দিয়েছেন।তা সত্ত্বেও ট্রাম্প গতকাল শনিবার থেকে কার্যকর একটি নির্বাহী আদেশ স্বাক্ষর করেছেন, যা ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করা হতে পারে।মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের তেল রপ্তানি রোধ করার লক্ষ্যে অসংখ্য জাহাজ সংস্থা এবং জাহাজের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞাও ঘোষণা করেছে।বিশ্ব বাণিজ্য সংস্থার তথ্য অনুসারে, ‘ইরানের মোট বাণিজ্যের এক‑চতুর্থাংশেরও বেশি অংশ চীনের সঙ্গে হয়, ২০২৪ সালে এতে ১৮ বিলিয়নের আমদানি ও ১৪.৫ বিলিয়নের রপ্তানি হয়েছে।’

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে নিশ্চিত করেছেন যে, পারমাণবিক সমৃদ্ধকরণ ইরানের ‘অবিচ্ছেদ্য অধিকার’ এবং এটি অব্যাহত থাকবে।

 

সূত্র: অনলাইন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews