1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
উ.কোরিয়ায় চলতি মাসের শেষ নাগাদ ডব্লিউপিকে’র দলীয় কংগ্রেস - দৈনিক ভোরের আওয়াজ
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
সর্বশেষ :
মাতারবাড়ি থেকে ফাঁসিয়াখালী পর্যন্ত ২৭ কিমি মেগা প্রকল্পের শুভ উদ্বোধন  শরীয়তপুরে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরীতে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনায় সমন্বয় সভা ! খুটাখালী-ঈদগড় সড়ক প্রায় ২১ কোটি টাকার উন্নয়ন প্রকল্পে ! ২০২৬-২৭ বাজেটে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিশেষ বরাদ্দ ও প্রাতিষ্ঠানিক সংস্কারের দাবি !  রামিসা হত্যার প্রতিবাদে শেরপুরে মানববন্ধন  দ্রুত বিচারের দাবি ! আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা  সড়ক অবরোধ ! হাটহাজারী থানার চাঞ্চল্যকর শিশু হত্যা ও ধর্ষণ মামলার প্রধান আসামি ফয়সাল  কে গ্রেফতার করেছে হাটহাজারী মডেল থানা পুলিশ ! মানসিক স্বাস্থ্য দক্ষতা বাড়াতে আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের কর্মশালা ! কালীগঞ্জে তিনদিন ব্যাপী ভূমিসেবা মের্লা পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠিত ! সিলেটে প্রতিদিন ডিমের দাম উর্ধ্বমূখী, দেখার কেউ নেই !

উ.কোরিয়ায় চলতি মাসের শেষ নাগাদ ডব্লিউপিকে’র দলীয় কংগ্রেস

ভোরের আওয়াজ ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
আন্তর্জাতিক নিউজ ডেস্ক :   উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টি অব কোরিয়া এই মাসের শেষের দিকে একটি দলীয় কংগ্রেস আয়োজন করতে যাচ্ছে, ২০২১ সালের পর প্রথমবারের মতো এত বড় সমাবেশ হবে। রোববার রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

শনিবার দেশটির ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টি অব কোরিয়ার (ডব্লিউপিকে) শীর্ষ নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে দলের প্রধান কিম জং উনও উপস্থিত ছিলেন। কেসিএন-এর প্রতিবেদনে বলা হয়, ‘ডব্লিউপিকে কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরো সর্বসম্মতিক্রমে ২০২৬ সালের ফেব্রুয়ারির শেষ দিকে বিপ্লবের রাজধানী পিয়ংইয়ংয়ে ডব্লিউপিকের নবম কংগ্রেস আহ্বানের সিদ্ধান্ত গ্রহণ করেছে।’এর আগে সর্বশেষ দলীয় কংগ্রেস অনুষ্ঠিত হয় ২০২১ সালের জানুয়ারিতে।

ওই কংগ্রেসে কিম জং উনকে দলের মহাসচিব হিসেবে ঘোষণা করা হয়। বিশ্লেষকদের মতে, তার কর্তৃত্ব আরও দৃঢ় করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছিল। এর আগে এই পদটি কেবল তার বাবা ও পূর্বসূরি কিম জং ইলের জন্য সংরক্ষিত ছিল।দলীয় কংগ্রেস হলো ক্ষমতাসীন দলের সর্বোচ্চ রাজনৈতিক সমাবেশ। এটি শাসনব্যবস্থার কর্তৃত্ব জোরদার করে এবং নীতি পরিবর্তন কিংবা শীর্ষ পর্যায়ের নেতৃত্বে রদবদলের ঘোষণা দেওয়ার মঞ্চ হিসেবে ব্যবহৃত হতে পারে।২০২১ সালের কংগ্রেসের পর থেকে উত্তর কোরিয়া তার পারমাণবিক অস্ত্র কর্মসূচি অব্যাহত রেখেছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা উপেক্ষা করে একাধিকবার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে দেশটি।ইউক্রেন যুদ্ধের সময় মস্কোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কও গড়ে তুলেছে পিয়ংইয়ং।

রুশ বাহিনীর সঙ্গে লড়তে উত্তর কোরীয় সেনাদের পাঠানো হয়েছে।২০২৪ সালে দুই দেশ একটি চুক্তি স্বাক্ষর করে, যেখানে পারস্পরিক প্রতিরক্ষা ধারা অন্তর্ভুক্ত ছিল।

 

সূত্র: সিউল থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট