
রংপুরে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (৩১ তারিখ) সকাল ৮টায় রংপুর মেডিকেল কলেজ মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।রবিবার সকাল ৮ টায় দ্বিতীয় পর্বের প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা মহিউদ্দিন, রংপুর জোনের প্রিন্সিপাল ও অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন, ঢাকা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আলামিন হাসান ও মুহা. সামসুল আলম। সঞ্চালনায় ছিলেন রাফিউজ্জামান রায়হান ও মাইদুল ইসলাম।এ সময় আরও উপস্থিত ছিলেন তানযীমুল উম্মাহ গার্লস হিফয মাদরাসা শাখা প্রধান ময়নুল ইসলাম, তানযীমুল উম্মাহ হিফয মাদ্রাসার শাখা প্রধান রাফিউজ্জামান রায়হান। তানযীমুল উম্মাহ মাদ্রাসার শাখা প্রধান মিজানুর রহমান। তানযীমুল উম্মাহ হিফজ মাদ্রাসা হাজীপাড়া শাখা প্রধান রিয়াজুল ইসলাম। অনুষ্ঠানে দৌড় প্রতিযোগিতা, বিস্কুট দৌড়, চকলেট দৌড়, কবিতা আবৃত্তি, সংগীত, কোরআন তেলাওয়াতসহ বিভিন্ন সাংস্কৃতিক ইভেন্ট অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি রংপুর জোনের প্রিন্সিপাল ও তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হাফেজ মাওলানা মহিউদ্দিন বলেন ,এই প্রতিযোগিতার মুল লক্ষ্য হলো ছাত্রদের সুপ্ত মেধাকে বিকশিত করা, তাদের শারীরিক ও মানসিক ভাবে বেড়ে উঠার জন্য সহায়ক হয় খেলাধুলা। শুধু বই-পুস্তক পড়েই সুস্থ থাকা যায়না এর জন্য প্রয়োজন শারীরিক সুস্থতা। শারীরিক সুস্থতার জন্যই মূলত আমরা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে থাকি।
তিনি আরো বলেন, আগামীতে শিক্ষার্থীরা যাতে করে তাদের প্রতিভা গুলোকে বিকশিত করে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে, শ্রেষ্ঠ ক্রীড়াবিদ হতে পারে, শ্রেষ্ঠ সমাজসেবক হতে পারে এবং আল্লাহর প্রিয় খাটি বান্দা হতে পারে এ আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি মোঃ আল আমিন হাসান বলেন, খাদ্যকে হজম করতে যেমন অক্সিজেন প্রয়োজন তেমনি শিক্ষা অর্জনের জন্য বিনোদন প্রয়োজন। খেলাধুলায় অংশগ্রহণ করে তাঁরা তাঁদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক ভাবে বিকশিত করার জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই।
তিনি আরো জানান যে, সাধারণত এখানে শিক্ষার্থীরা হিফজ শিক্ষার পাশাপাশি জেনারেল শিক্ষায় যেমন শিক্ষিত হয় তেমনি তাদের সুপ্ত প্রতিভাকে বিকশিত করার জন্য আমরা নিরলসভাবে কাজ করে থাকি।তাছাড়া শিক্ষার্থীদের শুধু শিক্ষা নয় উন্নত শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে অভিভাবকদের আহ্বান জানান তানযীমুল উম্মাহ হিফজ মাদ্রাসা হাজীপাড়া শাখা, প্রধান রিয়াজুল ইসলাম বলেন, খেলাধুলার মাধ্যম হলো ছাত্রদের শৃঙ্খলা শিক্ষা দেওয়ার মাধ্যম ।খেলাধুলায় যেমন নির্দিষ্ট নিয়ম মেনে খেলতে হয়, ছাত্ররা যেন একটি নিয়ম মেনে চলতে পারে – সেই উদ্দেশ্যে খেলাধুলা করার ব্যবস্থা এবং সময়ানুবর্তিতা শেখানো শারীরিকভাবে তাদের সুস্থ রাখার মাধ্যম খেলাধুলা । তিনি আরো বলেন, আমাদের এই ছাত্ররা শুধু ইসলামী শিক্ষায় শিক্ষিত হবেনা বরং শারীরিক দিক থেকেও তাঁরা গঠনশীল ও শক্তিশালী হবে ।সেই লক্ষ্যেই আমাদের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা।
আয়োজকরা জানান,রংপুর জোনের পাঁচটি শাখার সমন্বয়ে তিন দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতকাল প্রথম পর্বে দুটি ও আজকে দ্বিতীয় পর্বে দুটি শাখার প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। পর্যায়ক্রমে বাকি শাখার আয়োজন সম্পন্ন করা হবে।