1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
টঙ্গীতে অস্ত্রসহ একজন গ্রেফতার - দৈনিক ভোরের আওয়াজ
সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
চাটখিলে ইসলামী ব্যাংক রক্ষায় গ্রাহকদের মানববন্ধন: স্মারকলিপি হস্তান্তর ! তারাগঞ্জে ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক ! চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ অসহায় ও দুস্থ মানুষের জন্য দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ। ইসলামী ব্যাংক সমুহ থেকে পাচারকৃত টাকা ফেরত আনার দাবিতে জয়পুরহাটে মানববন্ধন ! নীলফামারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে সহকারি সচিব ! ঈদযাত্রা নয়, মৃত্যুযাত্রা! কুষ্টিয়ার মহাসড়কে লাশের মিছিল  ! ইসলামি ব্যাংকিং ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে চৌদ্দগ্রামে গ্রাহক ফোরামের মানববন্ধন ! সাম্য ও মানবতার কবি কাজী নজরুল ইসলাম ! গৌরনদীর ভূমি অফিসকে দুর্নীতিমুক্ত করে প্রশংসায় ভাসছেন এসিল্যান্ড ! উদিয়মান মডেল  নাহিদুল ইসলাম নাহিদ

টঙ্গীতে অস্ত্রসহ একজন গ্রেফতার

বাবলু হোসেন
  • প্রকাশিত: সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬

গাজীপুরের টঙ্গী বাজার এলাকায় গার্লস স্কুল সামনে থেকে ইজাজুল ইসলাম নামে রিভলবার সহ ডিবি পুলিশ গ্রেফতার করে। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চলমান অস্ত্র উদ্ধার অভিযানের অংশ হিসেবে জিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি) টঙ্গী থেকে একটি রিভলবারসহ ইজাজুল ইসলাম (৪০) নামে একজনকে গ্রেপ্তার করেছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) জিএমপির মিডিয়া বিভাগ এই তথ্য জানায়। গ্রেপ্তার গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার কৃষ্ণপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি টঙ্গীর মাজুখান এলাকায় ভাড়ায় বসবাস করতেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতরাতে টঙ্গীর মধ্য আরিচপুর গার্ল্স স্কুল সংলগ্ন মাদবরবাড়ী রোডের মমতাজ ভ্যারাইটিস স্টোরের সামনে পাকা রাস্তার থেকে আসামিকে অস্ত্রসহ গ্রেপ্তার করে। অভিযানে নেতৃত্ব দেওয়া জিএমপির গোয়েন্দা দক্ষিণ বিভাগের পুলিশ পরিদর্শক সৈয়দ মিজানুর ইসলাম বলেন আসামিকে প্রয়োজনীয় আইনগত আনুষ্ঠানিকতা শেষে আদালতে পাঠানো হবে। আটকদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ওয়ান শ্যুটার গান, এক রাউন্ড গুলি এবং একটি ডামি পিস্তল উদ্ধার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট