রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোহরদীতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠিত বিশ্ব কল্যাণ ইসলামিক ফাউন্ডেশন এর সমাবেশ ! বাউফলে পুলিশের অভিযানে অস্ত্র-মাদকসহ তিনজন আটক। গাইবান্ধা সহ ৭ জেলায় নতুন করে বন্যার আভাস অদৃশ্য অন্তরে কক্সবাজারসহ সারাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে ধরা’র সংবাদ সম্মেলন হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় নিহত সিএনজি চালকের পরিবারের পাশে জামায়াত কক্সবাজারে দূর্গম  পাহাড়ে  অস্ত্র তৈরীর কারখানা,  আটক বাহিনীর  প্রধান, ধামরাইয়ের ৪০০ বছরের ঐতিহ্যবাহী যশোমাধবের রথযাত্রার আনুষ্ঠানিক সূচনা, মাসব্যাপী রথমেলা শুরু বিশ্বব্যাংকের অর্থায়নে ঘোড়াঘাট পৌরসভায় উন্নয়ন কাজের উদ্বোধন

চলো এক সাথে “গড়ি বাংলাদেশ ” স্লোগানে বাউফলে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা গাড়ির উদ্বোধন

  • প্রকাশিত: সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬

“চলো একসাথে বাংলাদেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালী-২ (বাউফল) আসনে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে নির্বাচনী প্রচারণা গাড়ির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (২ জানুয়ারি) দুপুর ১২টায় বাউফল পৌরশহরের কাগুজিরপুল বাজার থেকে বর্ণাঢ্য আয়োজনে গাড়িটির উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল।
উদ্বোধনী বক্তব্যে অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল বলেন, বাকশালি ৭২ সালের সংবিধান পরিবর্তন এবং ন্যায় ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই গণভোটের আয়োজন করা হয়েছে। তিনি বলেন, সংবিধান সংস্কারের জন্য দেশের বিভিন্ন রাজনৈতিক দল ইতোমধ্যে সংস্কার প্রস্তাব দিয়ে গণভোটে যাওয়ার অঙ্গীকার করেছে। এই গণভোট শুধু একটি ভোট নয়—এটি বাংলাদেশের পরিবর্তনের ভোট, আজাদির ভোট এবং দীর্ঘদিনের গোলামির শৃঙ্খল ভাঙার ভোট।
তিনি আরও বলেন, অতীতে সংবিধান সংশোধনের মাধ্যমে দেশকে করতরাজ্য ও পরাধীনতার জিঞ্জিরে আবদ্ধ করে রাখা হয়েছিল। এই গণভোট সেই শৃঙ্খল ভেঙে একটি স্বাধীন, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার পথ সুগম করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সাধারণ সম্পাদক ও পটুয়াখালী-২ (বাউফল) আসনের দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ। এছাড়া উপস্থিত ছিলেন বরিশাল মহানগর জামায়াতের আমির জহির উদ্দিন বাবর, পটুয়াখালী জেলা জামায়াতের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সারী, সহকারী সেক্রেটারি এবিএম সাইফুল্লাহ, উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসাহাক, নায়েবে আমির মাওলানা রফিকুল ইসলাম এবং নির্বাচন পরিচালক আতিকুর রহমান নজরুলসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বর্ণাঢ্য সাজে সজ্জিত প্রচারণা গাড়িটি বাউফল উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌরশহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনসচেতনতা ও প্রচারণা চালাবে বলে আয়োজকরা জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews