বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
আউটসোর্সিং কর্মীদের জাতীয় পে-স্কেলের সাথে সামঞ্জস্য রেখে স্থায়ী নীতিমালার দাবি ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতির সঙ্গে ‘দৈনিক মুন্সিগঞ্জের বার্তার’ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ চা-বাগান ও ঐতিহ্যবাহী আমগাছ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন গ্রীনম্যান অ্যাওয়ার্ড পেলেন তিন প্রতিষ্ঠান ও চার বিশিষ্ট নাগরিক বিদায় নিলেন নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল হক সোনারগাঁয়ে ২ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার গোলাপগঞ্জে বেড়েছে হানি ট্র্যাপের চক্র : নেপথ্যে মোবাইল লাইভার খালেদ! “কাজী নজরুল বর্ষ” উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন বাউফলে নবগঠিত স্কুল ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

কালীগঞ্জে বাজার ব্যবসায়ী সমিতির ৩০ বছর পূর্তি উদযাপিত

  • প্রকাশিত: সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬




গাজীপুরের কালীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির ৩০ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, সম্মাননা স্মারক প্রদান ও প্রীতি ফুটবল খেলার মাধ্যমে পালিত হয়েছে। সোমবার (১ ফেব্রুয়ারী) সকালে কালীগঞ্জ আর.আর.এন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ হতে বাজার ব্যবসায়ীরা একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। বিকেলে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ব্যবসায়ীদের জোড়-বিজোড় দলের মধ্যে প্রীতি ফুটবল খেলা অনুষ্টিত হয়। খেলায় বিজোড় দল ১-০ গোলে জোড় দলকে হারিয়ে চ্যাস্পিয়ন হয়। জয়সূচক গোল করেন শিহাব হোসেন। খেলায় সেরা খেলোয়াড় মনোনীত হন জনি আহমেদ। বিকেলে কালীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী মাহবুবুর রহমান সুরুজ এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন এর পরিচালনায় এক স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্টিত হয়। সভায় বক্তব্য রাখেন, কালীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি হাজী মো. মোস্তফা হোসেন, সাবেক সাধারণ সম্পাদক বিধুল ঘোষ, নবগঠিত কমিটির যুগ্ম সম্পাদক আশরাফ হোসেন প্রমূখ। পরিশেষে প্রতিষ্ঠাকালীন সদস্যদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় অন্যান্যের মাঝে উদযাপন কমিটির সভাপতি হেলাল মিয়া, সাধারণ সম্পাদক আশরাফ হোসেন, সদস্য জুয়েল বণিক, দুলাল মিয়া, সাব্বির হোসেন, আল-আমিন ও মামুন মিয়া উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews