1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
প্লট বরাদ্দে জালিয়াতি: শেখ হাসিনার দশ বছর ও টিউলিপের চার বছরের কারাদণ্ড - দৈনিক ভোরের আওয়াজ
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঈদ-উল-আজহা সম্প্রীতি ও ত্যাগের মহিমায় উদ্ভাসিত ! মেঘনায় আইনশৃঙ্খলা কমিটির সভা ও বিভিন্ন কর্মসূচিতে অংশ নিলেন ড. খন্দকার মোশাররফ হোসেন এমপি ! ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশভাউচার পেলেন সোহাগ খান ! জয়পুরহাটে দাখিল পরীক্ষার নীতিমালা লঙ্ঘন ও সিসি ক্যামেরা বন্ধের অভিযোগ ! সীতাকুণ্ডে হযরত আবু বকর সিদ্দিক (রা.) মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত ! আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ! ​তরুণদের তামাক ব্যবহার নিরুৎসাহিত করতে দাম বাড়ানোর জোরালো দাবি ! বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সাতক্ষীরার দুই দল ফাইনালে ! নদীর হারিয়ে যাওয়া বৈরালী মাছ চাষকরণে মাছ চাষীদের মাঝে উপকরণাদি বিতরণ! মেঘনায় ভূমিসেবা মেলার উদ্বোধন তিনদিনব্যাপী মেলায় মিলবে ফ্রি ভূমি সেবা !

প্লট বরাদ্দে জালিয়াতি: শেখ হাসিনার দশ বছর ও টিউলিপের চার বছরের কারাদণ্ড

ভোরের আওয়াজ ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬

রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর পৃথক দুই মামলায়  ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঁচ বছর করে দশ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।এই পৃথক দুই মামলায় শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের দুই বছর করে চার বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

আজ সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম এ রায় ঘোষণা করেন।শেখ হাসিনা-টিউলিপের মামলার বিবরণে জানা যায়, ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে গত বছরের ১৩ জানুয়ারি রাদওয়ান মুজিব সিদ্দিকের বিরুদ্ধে মামলা করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক এস. এম. রাশেদুল হাসান।

ওই মামলায় টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও শেখ হাসিনাসহ মোট ১৬ জনকে আসামি করা হয়। তদন্ত শেষে একই বছরের ১০ মার্চ মামলার তদন্তকারী কর্মকর্তা দুদক-এর সহকারী পরিচালক এস. এম. রাশেদুল হাসান ১৮ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। এ মামলায় আদালতে ২৮ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেন। শেখ হাসিনা-টিউলিপের আরেক মামলার অভিযোগ থেকে জানা যায়, ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে গত বছরের ১৩ জানুয়ারি আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে মামলা করেন দুদক-এর সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া।

মামলায় টিউলিপ ও শেখ হাসিনাসহ ১৬ জনকে আসামি করা হয়। তদন্ত শেষে গত বছরের ১০ মার্চ আরো দুই আসামিসহ মোট ১৮ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন আফনান জান্নাত কেয়া।  মামলার বিচার চলাকালে ৩১ জন সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করেন।

 

সূত্র: অনলাইন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট