মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
সর্বশেষ :
শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির মানববন্ধন ! ১১৮ কোটি টাকা ব্যয়ে হাবিপ্রবিতে নির্মিত হচ্ছে বেগম খালেদা জিয়ার নামে ১২ তলা মেগা ছাত্রী হল অনৈতিক সম্পকের জেরে নির্মম হত্যাকাণ্ড, সীমান্ত এলাকা থেকে আসামি গ্রেফতার করেছে পিবিআই অসংক্রামক রোগ প্রতিরোধে ‘ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং’ প্রবিধানমালা বাস্তবায়নের দাবি আহ্ছানিয়া মিশনের কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা বাউফলে প্রধানমন্ত্রীর ছবির উপর অশালীন ও কুরুচিপূর্ণ লেখার অভিযোগ ঘোড়াঘাটে হারপেস ইনফেকশন ব্যবস্থাপনা বিষয়ক সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত সরকারি প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রথা বিলুপ্ত ও চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজপথে নামার আলটিমেটাম অসুস্থ ও অসহায় পরিবারের  পাশে দাঁড়ানোর   আহ্বান, এমপি কাজলের ! হাটহাজারীতে বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম, কমিউনিটি সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা !

গোবিন্দগঞ্জে মহাসড়কে বাস উল্টে আহত- ১৫

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কের পান্তাপাড়া নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস উল্টে পনের জন যাত্রী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে পৌর শহরের দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায় হ্যামকো ব্যাটারির শোরুমের সামনে এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, চট্রগ্রাম থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী মামুন এক্সপ্রেসের (ঢাকা মেট্রো-ব-১৫-৮৫৪৫) একটি বাস উত্তরা ফ্লাওয়ার মিলস সংলগ্ন ঢাকা-রংপুর মহাসড়কের মাঝে থাকা বালুর ঢিবির সামনে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে যায়। এতে বাসে থাকা যাত্রীরা ভিতরে আটকা পড়ে।
দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। এসময় তারা বাসের ভেতর থেকে আহত অবস্থায় ১৫ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মাসুদ রানা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত গতি অথবা ড্রাইভারের ঘুমের কারণে বাসটি নিয়ন্ত্রণ হারায়। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও উদ্ধার কাজ শেষে পরিস্থিতি স্বাভাবিক হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews