1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
নওগাঁয় পলিটেকনিক শিক্ষার্থীকে কুপিয়ে জখম, থানায় এজাহার - দৈনিক ভোরের আওয়াজ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
নীলফামারীতে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত। রামুর গর্জনিয়া থেকে এক লক্কপিছ ইয়াবা উদ্ধার ! উদ্ধার হওয়া তরুণীকে নিয়ে ঘনীভূত হচ্ছে রহস্য: শ্বশুরবাড়ির লোকজনকে হয়রানির অভিযোগ ! নরসিংদীতে ১৮০ দিনের ‘রোডম্যাপ’: রাষ্ট্র সংস্কার ও সুশাসনে নতুন দিগন্ত উপ রাষ্ট্র সংস্কার ও সুশাসনে গুরুত্ব দিয়ে নরসিংদী জেলা তথ্য অফিসের বিশেষ প্রচারণা গোবিন্দগঞ্জে বাসে তল্লাশি চালিয়ে ৩০ বোতল ফেয়ারডিল’সহ ২ নারী আটক ! শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য সফিকুর রহমান কিরনকে মন্ত্রী হিসেবে দেখতে চান জনগণ। লক্ষ্মীপুরে কৃষকদের GAP সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত। আড়াইহাজারে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বিএনপি নেতা । তিন দশক ধরে বঞ্চিত ইরাক-কুয়েত প্রত্যাগতরা: ১০ দফা দাবিতে সোচ্চার বাংলাদেশ কল্যাণ সমিতি জয়পুরহাটে ইজি ফ্যাশানের শোরুম উদ্বোধন ।

নওগাঁয় পলিটেকনিক শিক্ষার্থীকে কুপিয়ে জখম, থানায় এজাহার

মেহেদী হাসান অন্তর, নওগাঁ 
  • প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
নওগাঁয় পূর্ববিরোধের জেরে এক পলিটেকনিক শিক্ষার্থীকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত শিক্ষার্থীর বাবা নওগাঁ সদর মডেল থানায় ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৭-৮ জনের বিরুদ্ধে এজাহার দায়ের করেছেন।
এজাহার সূত্রে জানা যায়, আহত শিক্ষার্থী মো. কাওসার (১৮) নওগাঁ সরকারি পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের এনভায়রনমেন্ট বিভাগের প্রথম সেমিস্টারের শিক্ষার্থী। তিনি আরজি নওগাঁ গ্রামের হাসিনা ছাত্রাবাসে থাকতেন। ছাত্রাবাসে বড় ভাই-ছোট ভাইকে সম্মান করা নিয়ে সহপাঠীদের সঙ্গে তাঁর দীর্ঘদিনের বিরোধ চলছিল।
ঘটনার দিন মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে খাবার নিতে ছাত্রাবাসের নিচে নামলে পলিটেকনিক ইনস্টিটিউটের পাশের রাস্তায় তাঁকে ও তাঁর বড় ভাই মো. সিদরাতুল মুনতাহা সান (২১) কে ঘিরে ধরে অভিযুক্তরা। অভিযোগে বলা হয়, লাঠি, লোহার রড, হাসুয়া, চাকু, ছোরা ও বড় ছুরিসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তারা দুজনকে মারধর শুরু করে।
একপর্যায়ে ধারালো বড় ছুরি দিয়ে মো. কাওসারের পেটে আঘাত করা হয়। এতে তাঁর পেটের বাম পাশে গুরুতর জখম হয় এবং নাড়িভুঁড়ি বেরিয়ে আসে। তাঁকে রক্ষা করতে এগিয়ে এলে তাঁর বড় ভাই সানকেও মাথায় কুপিয়ে গুরুতর আহত করা হয়।
পরে স্থানীয় লোকজন ও সহপাঠীরা এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। আহত দুজনকে প্রথমে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। কাওসারের অবস্থার অবনতি হলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তিনি সেখানে বর্তমানে চিকিৎসাধীন।এ ঘটনায় আহত শিক্ষার্থীর বাবা মো. রেজাউল করিম নওগাঁ সদর মডেল থানায় এজাহার দায়ের করেছেন। তিনি অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানার পুলিশ জানায়, এজাহার গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট