রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :
গোমস্তাপুরে বোয়ালিয়া ইউপি গেটে অবৈধ স্থাপনা উচ্ছেদ! গাছায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার বাবার মৃত্যুতে শোকে ভেঙে পড়লেন স্ত্রীসহ চার সন্তান নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুলের অফিস সহকারী ও দপ্তরীর মৃত্যু মনোহরদীতে ৬০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার কবিতা /দুর্ভিক্ষের অবসান/ লায়ন মোঃ গনি মিয়া বাবুল ঘোড়াঘাটে শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক ও বাইসাইকেল বিতরণ সিলেটের সীমান্ত পথে আসছে ভারতীয় পণ্য, নেপথ্যে লালপুর নৌ-পুলিশের আইসি বিভিন্ন স্থানে প্রকাশ্যে মাদক বিক্রির অভিযোগ মাদকবিরোধী কমিটির কালীগঞ্জে শ্বশুরকে করে মাদকাসক্ত জামাতার থানায় গিয়ে দায় স্বীকার!

মানিকগঞ্জের ঘোস্তা দিদার মাহমুদ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬




” সুস্থ দেহে রহে সুন্দর মন ” উক্তিটি সামনে রেখে শৃঙ্খলার সাথে উৎসবমুখর পরিবেশে ২৮ জানুয়ারি বুধবার মানিকগঞ্জ সদর উপজেলার ঐতিহ্যবাহী ঘোস্তা দিদার মাহমুদ উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ‌
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ মজিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নিবার্হী অফিসার বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মৌসুমী নাসরিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নার্গিস সুলতানা। এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিদ্যালয় পরিচালনা কমিটি, অভিভাবক, শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন, সহকারী শিক্ষক মিজানুর রহমান।
সার্বিক সহযোগিতায় ছিলেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আনিসুর রহমান। চিকিৎসায় ছিলেন ঘোস্তা কমিউনিটি ক্লিনিক। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের জন্য উপস্থিত সবাইকে শুভেচ্ছা ও উষ্ণঅভিনন্দন জানিয়েছেন প্রতিষ্ঠানের শরীরচর্চা শিক্ষক মোঃ হাবিবুর রহমান হাবিব। শিক্ষা প্রতিষ্ঠানের কালোত্তীর্ণ প্রধান শিক্ষক মুহাম্মদ মজিবুর রহমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, খেলায় জয় পরাজয় থাকবে। তোমারা যাঁরা বিজয়ী হতে পারো নাই আগামীতে তাঁরা ভালো করার চেষ্টা করবে। আর যাঁরা বিজয়ী হয়েছো তাঁরা আরো ভালো করার চেষ্টা করবে। তবে সবাইকে ভালো ভাবে পড়াশোনার প্রতি
বেশি গুরুত্ব দিতে হবে এই বলে তিনি তাঁর সংক্ষিপ্ত বক্তব্য শেষ করেন। উল্লেখ্য, অনুষ্ঠান সূচি অনুযায়ী পবিত্র কোরআন তেলোয়াত, পবিত্র গীতা পাঠ, জাতীয় পতাকা উত্তোলন ও অভিবাদন ,শপথ বাক্য পাঠ ও গ্রহণ, উদ্বোধন ঘোষণা, মশাল দৌড় ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এই খেলায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদেরও অংশ গ্রহণের ব্যবস্থা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews