1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
গোবিন্দগঞ্জে আসামী ধরতে গিয়ে আওয়াম লীগের নেতাকর্মীদের হামলায় ৪ পুলিশ আহত - দৈনিক ভোরের আওয়াজ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
নীলফামারীতে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত। রামুর গর্জনিয়া থেকে এক লক্কপিছ ইয়াবা উদ্ধার ! উদ্ধার হওয়া তরুণীকে নিয়ে ঘনীভূত হচ্ছে রহস্য: শ্বশুরবাড়ির লোকজনকে হয়রানির অভিযোগ ! নরসিংদীতে ১৮০ দিনের ‘রোডম্যাপ’: রাষ্ট্র সংস্কার ও সুশাসনে নতুন দিগন্ত উপ রাষ্ট্র সংস্কার ও সুশাসনে গুরুত্ব দিয়ে নরসিংদী জেলা তথ্য অফিসের বিশেষ প্রচারণা গোবিন্দগঞ্জে বাসে তল্লাশি চালিয়ে ৩০ বোতল ফেয়ারডিল’সহ ২ নারী আটক ! শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য সফিকুর রহমান কিরনকে মন্ত্রী হিসেবে দেখতে চান জনগণ। লক্ষ্মীপুরে কৃষকদের GAP সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত। আড়াইহাজারে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বিএনপি নেতা । তিন দশক ধরে বঞ্চিত ইরাক-কুয়েত প্রত্যাগতরা: ১০ দফা দাবিতে সোচ্চার বাংলাদেশ কল্যাণ সমিতি জয়পুরহাটে ইজি ফ্যাশানের শোরুম উদ্বোধন ।

গোবিন্দগঞ্জে আসামী ধরতে গিয়ে আওয়াম লীগের নেতাকর্মীদের হামলায় ৪ পুলিশ আহত

মনিরুজ্জামান মিন্টু
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

গাইবান্ধার গোবিন্দগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের এক নেতাকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনায় ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় হামলাকারীরা পুলিশের দুইটি মোটরসাইকেল ভাঙচুর করে।

রবিবার (২৫ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের বাগদা বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা হলেন – গোবিন্দগঞ্জ থানার এসআই সেলিম রেজা ও উপ পুলিশ পরিদর্শক (এসআই) মীর কায়েস,এস আই মমিনুল, কনস্টেবল হোসেন থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ (রবিবার) রাত সাড়ে আটটার দিকে বাগদা বাজার এলাকায় উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং কাটাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জোবায়ের হাসান শফিক মাহমুদ গোলাপকে গ্রেফতার করতে তাঁর বাড়িতে যায় পুলিশ। এ সময় বাড়ির ভিতরে পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে ব্যাপক মারধর করে এবং পুলিশের দুইটি মোটরসাইকেল ভাঙচুর করে আওয়ামী লীগের লোকজন।
একপর্যায়ে এসআই সেলিম রেজা এবং এসআই কায়েস, মমিনিল আহত হন। পরে পুলিশ সুপার জসিম উদ্দীনের নির্দেশে সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) এবিএম রশীদুল বারী’র নেতৃত্বে একটি টহল পুলিশ দল এসে তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।এদিকে ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় তল্লাশি চালায় সেনাবাহিনী মেজর মাসুম। বর্তমানে সেখানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে এ পর্যন্ত ছয়জনকে গ্রেফতার করা হয়েছে মর্মে থানা সূত্রে জানা গেছে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট