বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
রামভদ্রপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে হাজী মোসলেম হোসেন সরদারের প্রার্থিতা নিয়ে ব্যাপক প্রচারণা গাজীপুরে অবৈধ ৩ ডায়াগনস্টিক সেন্টারে র‍্যাব ও জেলা প্রশাসনের অভিযান মনোহরদীতে কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় পলাশে গোপন বৈঠককালে গ্রেপ্তার যুবলীগ নেতা: নিরপেক্ষ তদন্ত ও অপতৎপরতা রোখার হুঁশিয়ারি যুবদলের তিন মাদকসেবীকে কারাদন্ড ও হাসপাতাল সিলগালা ছাত্রদল নেতার ওপর হামলার ঘটনায় জামায়াত নেতাসহ গ্রেপ্তার-৩ মেহেন্দিগঞ্জে যুবদলের কেন্দ্রীয় কমিটির  সহ সাংগঠনিক সম্পাদক  মিজানুর রহমান সুমনের আগমন দিনাজপুরে তীব্র লোডশেডিং! অবহেলা ও অযত্নে মৃতপ্রায় খোকসার মিনি শিশু পার্ক!

শেরপুরের আলোচিত ধর্ষণ মামলার প্রধান আসামি অমিত নওগাঁ থেকে গ্রেফতার

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
শেরপুরের  শ্রীবরদীতে সংঘটিত চাঞ্চল্যকর ধর্ষণ মামলার প্রধান আসামি অমিত হাসান (২৪)কে গ্রেফতার করেছে র‍্যাব।
র‍্যাব-১৪, সিপিসি-১ জামালপুর ও র‍্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাটের যৌথ অভিযানে সোমবার (২৬জানুয়ারি) দিবাগত গভীর রাতে নওগাঁ জেলার সদর থানার ডাঙ্গাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত অমিত হাসান নকলা উপজেলার ধামনা গ্রামের জিয়াউর রহমানের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৭ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১১টার দিকে শ্রীবরদী থানার ইন্দিলপুর পশ্চিম গ্রামে বাদীর বসতঘরে এ ঘটনা ঘটে। ভিকটিম (১৪) তার মা-বাবার সঙ্গে বসবাস করত। পূর্বপরিচিত আসামি অমিত হাসান কৌশলে ঘরে প্রবেশ করে ভিকটিমকে ধর্ষণ করে বলে অভিযোগ রয়েছে। পরবর্তীতে বিবাহের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে ভিকটিমের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে সে। একপর্যায়ে ভিকটিম শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে আসামি তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানায়। এতে ভিকটিম অন্তঃসত্ত্বা হয়ে পড়ে এবং দেড় মাস আগে তার একটি পুত্রসন্তানের জন্ম হয়। এ ঘটনায় ভিকটিমের পিতা আমেজ উদ্দিন (৫৮) বাদী হয়ে গত বছরের ২১ অক্টোবর শ্রীবরদী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা শ্রীবরদী থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হাই মঙ্গলবার সকালে জানান, গ্রেফতারকৃত আসামিকে র‍্যাবের হেফাজত থেকে আনতে শ্রীবরদী থানা পুলিশের একটি দল জয়পুরহাটের উদ্দেশ্যে রওনা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews