মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
সর্বশেষ :
অর্থনীতির চ্যালেঞ্জ সম্ভাবনা ও করণীয় বড়পুকুরিয়া কয়লা খনির ভূগর্ভে কাজ করার সময় চীনা শ্রমিকের মৃত্যু কালিগঞ্জের নলতায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা নিলে বিশ্ব অগ্রগতিতে ভূমিকা রাখবে বাংলাদেশ : জহির উদ্দিন স্বপন ভালুকায় বেকারির মালিক কে লক্ষ টাকা জরিমানা হাটহাজারীতে বেসরকারী সু-ফেক্টরিকে ৫০ হাজার টাকা জরিমানা হত্যা মামলার আসামি ছিনতাই, জৈন্তাপুরে উত্তেজনা এএসপি পদে পদোন্নতি  পেয়েছে‌ একেএম আলীনূর  হোসেন (পিপিএম)  ‌   সার নিয়ে বিপাকে কৃষক মহা সড়ক অবরোধ কালাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

ভালুকায় বেকারির মালিক কে লক্ষ টাকা জরিমানা

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬



ভালুকায় বেকারির মালিক কে লক্ষ টাকা জরিমানা

 প্রদীপ বণিক  ময়মনসিংহ  –

ময়মনসিংহের ভালুকায় বি-বাড়িয়া বেকারিতে অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

এ সময় ওই বেকারি  থেকে ১৫ বস্তা মেয়াদোত্তীর্ণ ময়দা জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়।মঙ্গলবার ১০ নভেম্বর   বিকেলে গফরগাঁও রোড  পৌরসভার মেজরভিটা এলাকায় অবস্থিত বি-বাড়িয়া বেকারিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বেকারির মালিক মুক্তা বেগমকে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৮ ধারায় এক লাখ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  মোঃ ফিরোজ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ মাহবুব আরেফিন রাফি, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ সামছুল ইসলাম রমিজ এবং পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর মোঃ শাহাবুদ্দিন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews