মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
সর্বশেষ :
অর্থনীতির চ্যালেঞ্জ সম্ভাবনা ও করণীয় বড়পুকুরিয়া কয়লা খনির ভূগর্ভে কাজ করার সময় চীনা শ্রমিকের মৃত্যু কালিগঞ্জের নলতায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা নিলে বিশ্ব অগ্রগতিতে ভূমিকা রাখবে বাংলাদেশ : জহির উদ্দিন স্বপন ভালুকায় বেকারির মালিক কে লক্ষ টাকা জরিমানা হাটহাজারীতে বেসরকারী সু-ফেক্টরিকে ৫০ হাজার টাকা জরিমানা হত্যা মামলার আসামি ছিনতাই, জৈন্তাপুরে উত্তেজনা এএসপি পদে পদোন্নতি  পেয়েছে‌ একেএম আলীনূর  হোসেন (পিপিএম)  ‌   সার নিয়ে বিপাকে কৃষক মহা সড়ক অবরোধ কালাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা নিলে বিশ্ব অগ্রগতিতে ভূমিকা রাখবে বাংলাদেশ : জহির উদ্দিন স্বপন

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬



ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা নিলে বিশ্ব অগ্রগতিতে ভূমিকা রাখবে বাংলাদেশ : জহির উদ্দিন স্বপন

 

বাংলাদেশকে একটি অনন্য ‘ইউনিক’ মডেল হিসেবে বিবেচনায় নিয়ে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের পূর্ণ সুবিধা নেওয়া গেলে ভবিষ্যতের সঠিক নীতি ও দক্ষতা প্রণয়নের মাধ্যমে বাংলাদেশ নিজের পাশাপাশি বিশ্বের অগ্রগতিতেও অনন্য ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী মর্যাদা) জহির উদ্দিন স্বপন।

আজ মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাতিসংঘের জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) বাংলাদেশ-এর ডেপুটি রিপ্রেজেন্টেটিভ গ্যারিক হায়রাপেতিয়ান এবং চিফ ডেমোগ্রাফিক ডেটা অ্যান্ড ইন্টেলিজেন্স এম শহিদুল ইসলাম সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন।

 

সাক্ষাৎকালে জহির উদ্দিন স্বপনের আসন্ন যুক্তরাষ্ট্র সফরে জাতিসংঘ সদর দফতরে অনুষ্ঠেয় বৈঠকের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে সার্বিক দিক বিবেচনায় বাংলাদেশের ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা কীভাবে সর্বোচ্চ কাজে লাগানো যায় এবং সেজন্য সম্মানিত সংসদ সদস্য ও সরকারি কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

রাজনৈতিক উপদেষ্টা বলেন, জনসংখ্যা এমন একটি খাত যার প্রভাব বহু বছর পরে অনুভূত হয়। ফলে বর্তমান পরিস্থিতির দূরদর্শী পাঠ এবং রূপান্তর বোঝার সক্ষমতা ভবিষ্যতের উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রধান নিয়ামক হবে।

এর পাশাপাশি বাংলাদেশের এই জ্ঞান ও অভিজ্ঞতা বৈশ্বিক জনসংখ্যার বৈচিত্র্যময় আলোচনাকে সমৃদ্ধ করবে এবং বিশ্বব্যাপী উদীয়মান নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়তা করবে।

রোহিঙ্গা সংকটের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের অভিজ্ঞতা, সংকট মোকাবিলার অগ্রগতি এবং শিক্ষা ভবিষ্যতের যেকোনো বৈশ্বিক উন্নয়ন উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

উপদেষ্টা জানান, তিনি আসন্ন যুক্তরাষ্ট্র সফরে জাতিসংঘ সদর দফতরে বাংলাদেশ সংসদ সচিবালয়ের পক্ষে আলোচনায় অংশ নেবেন এবং বাংলাদেশে বিভিন্ন পর্যায়ে কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে ইউএনএফপিএ-এর সঙ্গে সহযোগিতার বিষয় তুলে ধরবেন।

জাতিসংঘ জনসংখ্যা তহবিল ভবিষ্যতে বাংলাদেশের এসব উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধিমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews