বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
সর্বশেষ :
উল্লাপাড়ায় (২৬) হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ স্বচ্ছতার অনন্য দৃষ্টান্ত: লটারিতে নির্বাচিত হলেন ১০ নারী কর্মী খোকসায় নিষিদ্ধ সংগঠনের নেতা সাইদুজ্জামান গ্রেফতার ভালুকায় ইউপি নির্বাচন কে সামনে রেখে প্রার্থীদের নানা প্রতিশ্রুতি চিকিৎসায় হয়রানি ও যন্ত্রপাতি অচলের অভিযোগ দিনাজপুর মেডিকেলে দুদকের  অভিযান  শিল্প ও বানিজ‍্য মেলার নামে চলছে রমরমাট জুয়ার ব‍্যবসা অর্থনীতির চ্যালেঞ্জ সম্ভাবনা ও করণীয় বড়পুকুরিয়া কয়লা খনির ভূগর্ভে কাজ করার সময় চীনা শ্রমিকের মৃত্যু কালিগঞ্জের নলতায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা নিলে বিশ্ব অগ্রগতিতে ভূমিকা রাখবে বাংলাদেশ : জহির উদ্দিন স্বপন

উল্লাপাড়ায় (২৬) হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

  • প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬



উল্লাপাড়ায় (২৬) হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

​মোঃ আলহাজ আলী,উল্লাপাড়া

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচির আওতায় ২৬ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও উন্নত জাতের বীজ বিতরণ করা হয়েছে।

​আজ সকাল ১১ ঘটিকার সময়  আনুষ্ঠানিকভাবে এই প্রণোদনা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম খাঁন।

​উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে বীজ ও সার বিতরণ শুরু করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হানুল ইসলাম।

​উপজেলা কৃষি কর্মকর্তা সূবর্ণা ইয়াসমিন সুমির সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি এবং সুবিধাবহোগী কৃষকেরা উপস্থিত ছিলেন।

এ সময় ​অনুষ্ঠানে সংসদ সদস্য রফিকুল ইসলাম খাঁন বলেন, “কৃষি ও কৃষকের উন্নয়নে বর্তমান সরকার বদ্ধপরিকর। উৎপাদন বৃদ্ধি ও কৃষকের খরচ কমাতে সময়মতো উচ্চফলনশীল বীজ ও সার পৌঁছে দেওয়া হচ্ছে।

এই সহায়তা আগামী মৌসুমে লক্ষ্যমাত্রা অনুযায়ী ফসল উৎপাদনে বড় ভূমিকা রাখবে।”

​উপজেলা কৃষি কর্মকর্তা সূবর্ণা ইয়াসমিন সুমি , চলতি মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার মোট ২৬ হাজার তালিকাভুক্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের হাতে পর্যায়ক্রমে এই সার ও বীজ তুলে দেওয়া হচ্ছে।

​অনুষ্ঠান শেষে উপস্থিত কৃষকদের হাতে বীজ ও প্রয়োজনীয় সারের প্যাকেট তুলে দেওয়া হয়। সার ও বীজ পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় কৃষকেরা এবং সর্বস্তরের জনগণ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews