বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
সর্বশেষ :
উল্লাপাড়ায় (২৬) হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ স্বচ্ছতার অনন্য দৃষ্টান্ত: লটারিতে নির্বাচিত হলেন ১০ নারী কর্মী খোকসায় নিষিদ্ধ সংগঠনের নেতা সাইদুজ্জামান গ্রেফতার ভালুকায় ইউপি নির্বাচন কে সামনে রেখে প্রার্থীদের নানা প্রতিশ্রুতি চিকিৎসায় হয়রানি ও যন্ত্রপাতি অচলের অভিযোগ দিনাজপুর মেডিকেলে দুদকের  অভিযান  শিল্প ও বানিজ‍্য মেলার নামে চলছে রমরমাট জুয়ার ব‍্যবসা অর্থনীতির চ্যালেঞ্জ সম্ভাবনা ও করণীয় বড়পুকুরিয়া কয়লা খনির ভূগর্ভে কাজ করার সময় চীনা শ্রমিকের মৃত্যু কালিগঞ্জের নলতায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা নিলে বিশ্ব অগ্রগতিতে ভূমিকা রাখবে বাংলাদেশ : জহির উদ্দিন স্বপন

চিকিৎসায় হয়রানি ও যন্ত্রপাতি অচলের অভিযোগ দিনাজপুর মেডিকেলে দুদকের  অভিযান 

  • প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬



চিকিৎসায় হয়রানি ও যন্ত্রপাতি অচলের অভিযোগ দিনাজপুর মেডিকেলে দুদকের  অভিযান 

দিনাজপুর প্রতিনিধি :

রোগীদের চিকিৎসাসেবা প্রদানে হয়রানি, জরুরি পরীক্ষা-নিরীক্ষার যন্ত্রপাতি অচল রাখা, দালালদের দৌরাত্ম্য এবং পরিষ্কার-পরিচ্ছন্নতায় চরম অবহেলার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে দুদকের দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইমরান হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

দীর্ঘদিন ধরে হাসপাতালটিতে আগত সাধারণ রোগীরা নানাভাবে হয়রানির শিকার হয়ে আসছিলেন। এছাড়া হাসপাতালের কোটি টাকার গুরুত্বপূর্ণ চিকিৎসাসামগ্রী ও পরীক্ষা-নিরীক্ষার যন্ত্রপাতি অচল ফেলে রেখে সরকারি তহবিলের অর্থ অপচয়, দালাল চক্রের অবাধ যাতায়াত এবং ইনডোর ও আউটডোরে অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগ ছিল।

এসব অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাইয়ের জন্য দুদক টিম হঠাৎ হাসপাতালে উপস্থিত হয়ে বিভিন্ন বিভাগ পরিদর্শন করে।

অভিযানকালে হাসপাতাল প্রশাসনের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ এবং সেবাগ্রহীতাদের সাথে কথা বলেন দুদক কর্মকর্তারা। এ সময় অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িত থাকার প্রাথমিক প্রমাণস্বরূপ বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি জব্দ করা হয়।

অভিযান শেষে দুদকের সহকারী পরিচালক ইমরান হোসেন গণমাধ্যমকে বলেন, “হাসপাতালের সেবামূলক কার্যক্রমে অনিয়ম, যন্ত্রপাতি অচল থাকা এবং দালালদের দৌরাত্ম্যের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আমরা আজ এই অভিযান পরিচালনা করেছি। এ সময় কিছু প্রয়োজনীয় কাগজপত্র জব্দ করা হয়েছে। জব্দ করা কাগজপত্রগুলো নিবিড়ভাবে যাচাই-বাছাই করে প্রধান কার্যালয়ে পাঠানো হবে। পরবর্তীতে প্রধান কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী এ বিষয়ে আইনগত ও পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। ##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews